রাজধানীর বিভিন্ন সড়ক আটকে অটোরিকশা চালকদের অবরোধ, রেল চলাচল বন্ধ

রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। এর ফলে সাধারণ যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে সারাদেশের রেল চলাচল বন্ধ রাখা হয়েছে।
অন্যদিকে, রাজধানীর আগারগাঁও, গাবতলী, মোহাম্মদপুর ও বসিলা এলাকায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা। তাদের এই বিক্ষোভ ও আন্দোলনের ফলে এসব এলাকার প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। স্কুল শিক্ষার্থী, চাকরিজীবী মানুষসহ সকল ধরনের যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।
ঢাকার মহাখালীতে রেলপথ অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো: আনোয়ার হোসেন জানান, ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা রেললাইনের ওপর অবরোধ করে আন্দোলন করছে। এতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আজ সকাল ১০টা থেকে এখন পর্যন্ত রেল চলাচল বন্ধ আছে।

এদিকে, ঢাকার আগারগাঁওয়ে চার রাস্তার মোড়ে শত শত অটোরিকশাচালক সড়ক অবরোধ করেছেন। রিকশা চালানোর দাবিতে তারা বিক্ষোভ মিছিল করছেন। শেরেবাংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আজম বলেন, সড়ক আটকে আন্দোলনের ফলে আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার মো: রুহুল কবীর খান জানান, রাজধানীর মোহাম্মদপুর আগারগাঁও, নাখালপাড়াসহ বিভিন্ন এলাকার সড়ক বন্ধ করার খবর পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

রাজধানীতে মেস থেকে জবি শিক্ষার্থী অনিক পালের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাকরি ফিরে পেতে বিজিবি সদর দফতরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি

আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

মহাখালীতে ব্রিটিশ টোবাকো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

যাত্রীর টাকায় নজর, বাসে শ্বাসরোধে হত্যা: বাসচালকসহ গ্রেপ্তার ৩

জবি ছাত্রীকে মেস থেকে র্যাব পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

