রাজধানীর সাভারে ৫ কোটি টাকার মাদকসহ গ্রেফতার ৩

রাজধানীর সাভারে ৫ কোটি ৫২ লাখ টাকার ফেনসিডিল ও কেরু অ্যান্ড কোং-এর দেশীয় মদসহ তিনজন মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৩। সোমবার (০৭ অক্টোবর) উপজেলার আমিনবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
গ্রেফতারকৃত হলেন, মো: আবদিন আলী (৫৮), মো: আলিফ (২৫) ও মো: বিষু রহমান (৩৭)। মঙ্গলবার (৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর ডিএডি মাহবুব হোসেন।
মাহবুব হোসেন বলেন, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর সাভারের আমিন বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩’শ বোতল ফেনসিডিল ও কেরু অ্যান্ড কোং-এর ১৮ হাজার বোতল দেশীয় মদ উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। রাতে মাদকসহ গ্রেপ্তারকৃত আসামিদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ও কেরু মদের আনুমানিক বাজার মূল্য ৫কোটি ৪০ লাখ টাকা।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিয়া জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে র্যাবের কর্মকর্তা মাহবুব হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আজ দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

