রাজবাড়ীর পাংশায় বাজি ধরে সাঁতরে পুকুর পার হতে গিয়ে এসএসসি পরীক্ষার্থী নিহত

রাজবাড়ীর পাংশায় বন্ধুদের সাথে বাজি ধরে সাঁতার কেটে পুকুর পার হতে গিয়ে মো: সৌরভ শেখ (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (০৫ মার্চ) দুপুর ১টার দিকে পাংশা উপজেলা চত্বরের পুকুরে এ ঘটনাটি ঘটে।
নিহত সৌরভ শেখ পাংশা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সত্যজিৎপুর এলাকার ভ্যান চালক মো: আবজাল শেখের ছেলে। সৌরভ পাংশা জর্জ পাইলট সরকারি উচ্চবিদ্যালয় থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে।
সৌরভের সহপাঠীরা জানায়, আমরা ৪ বন্ধু এসএসসি পরীক্ষা দিয়ে পুকুর পাড়ে আসি। এ সময় কথার এক পর্যায়ে আমাদের সাথে সৌরভ সাঁতরে পুকুর পার হওয়ার বাজি ধরে। আমরা জনতাম সৌরভ সাঁতার কাটতে পারে না। তাই তাকে সাঁতরে পুকুর পার হতে নিষেধ করেছিলাম।
এরপরও সৌরভ আমাদের সাথে সাঁতরে পুকুর পার হওয়ার জন্য ১ হাজার টাকা বাজি ধরে। এরপর সাঁতরে পুকুরের মাঝাখানে গিয়ে ডুবে যায় সৌরভ। তখন আমরা তাকে বাঁচাতে দৌড়ে গিয়ে পুকুরে নামি। তখন আমরা সৌরভকে উদ্ধার করতে ব্যর্থ হলে পরে ফায়ার সার্ভিসকে খবর দেই।
পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো: মুহিদুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে স্থানীয়দের থেকে খবর পেয়ে পাংশা উপজেলা চত্বরের পুকুরে নিখোঁজ সৌরভকে উদ্ধারের কাজ শুরু করি। স্থানীয় জেলেদের সহযোগিতায় প্রায় দেড়ঘণ্টা চেষ্টার পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রাজবাড়ীর পাংশায় পুকুরে ডুবে পরীক্ষার্থীর মৃত্যুর বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, এসএসসি পরীক্ষার্থী সৌরভ শেখ বন্ধুদের সাথে বাজি ধরে সাঁতার কেটে পুকুর পাড় হতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের কাছ থেকে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যেতে পারেন বিদেশে

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই হবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

