“শাপলা যদি প্রতীক না হতে পারে, তাহলে ধানের শীষও হতে পারে না”: সারজিস আলম

জাতীয় প্রতীক শাপলাকে রাজনৈতিক দলের প্রতীক হিসেবে ব্যবহারে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (৯ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন, “শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে, তাহলে ধানের শীষও হতে পারে না।”
ফেসবুক পোস্টে সারজিস লিখেছেন, “শাপলা জাতীয় প্রতীক নয়, বরং জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, পাটপাতা, তারা, এগুলোও জাতীয় প্রতীকের অংশ।”

তিনি আরও বলেন, “যদি জাতীয় প্রতীকের কোনো একটি অংশ রাজনৈতিক প্রতীক হিসেবে অনুমোদিত হয়, তাহলে শাপলাও হতে পারবে। আর যদি বলা হয়, শাপলা জাতীয় ফুল বলে প্রতীক হিসেবে চলবে না, তাহলে কাঁঠাল কীভাবে মার্কা হিসেবে আছে?”
এ সময় তিনি বলেন, “শুধু প্রতীক দেখে ভয় পেলে সেটা আগেই বলা উচিত।”
এর আগে বুধবার (৯ জুলাই) নির্বাচন কমিশনার মো. আবদুর রহমান সাংবাদিকদের জানান, শাপলাকে রাজনৈতিক দলের প্রতীক হিসেবে তফসিলভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

১৪ জুলাই বগুড়ায় আসছেন নাসির পাটওয়ারী ও সারজিস আলম

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

