শুধু এনসিপি নয়, সুবিধামতো সময়ে যে কোনো দলে যুক্ত হতে পারেন আসিফ মাহমুদ

বিশেষ সংবাদ

নিজের সুবিধামতো সময়ে যে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে এ ক্ষেত্রে তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নিয়োগ পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন

উপদেষ্টা পদ থেকে পদত্যাগ প্রসঙ্গে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি জানিয়ে আসিফ মাহমুদ বলেন, “যখন সুবিধাজনক মনে করবো, তখন রাজনৈতিকভাবে সক্রিয় হবো। এনসিপি ছাড়াও অন্য যেকোনো দলের সঙ্গে যুক্ত হতে পারি।”

এ সময় নিজের সম্পদের হিসাব জমা না দেওয়ার কারণও ব্যাখ্যা করেন তিনি। আসিফ মাহমুদ জানান, এখনো শিক্ষার্থী হওয়ায় তার কোনো আয়কর নথি বা টিন ছিল না, এজন্যই সম্পদের হিসাব দিতে পারেননি। তবে ভবিষ্যতে আয়কর রিটার্ন জমা দিয়ে নিয়ম অনুযায়ী সম্পদের বিবরণ জমা দেবেন বলে আশ্বাস দেন তিনি।

তার ব্যক্তিগত সহকারী (পিএস) সংক্রান্ত সাম্প্রতিক বিতর্ক নিয়েও কথা বলেন আসিফ মাহমুদ। তিনি জানান, তার পিএস স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং নিয়ম মেনেই চাকরি ছেড়েছেন। অভিযোগ করে বলেন, এখনো কিছু ‘পাওয়ার হাউজ’ মিডিয়া চাপে সংবাদ প্রকাশ করাচ্ছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আসন্ন দুই মাসে কয়েক হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা: কেন্দ্র সচিবসহ ৬ কর্মকর্তা অব্যাহতি

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ ছয়জন শিক্ষক ও কর্মকর্তাকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে...

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই বড় ধরনের তদন্তের মুখে পড়েছে। গত...

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বন্ধ থাকা একটি মসজিদের তালা খোলা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল)...

শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা: কেন্দ্র সচিবসহ ৬ কর্মকর্তা অব্যাহতি

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ ছয়জন শিক্ষক ও কর্মকর্তাকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে...

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই...

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বন্ধ থাকা একটি মসজিদের তালা খোলা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০...

অসুস্থ হয়ে হাসপাতালে সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ...

৫ লিটার তেলে ৩৩০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে জরিমানা

টাঙ্গাইল শহরে জ্বালানি পরিমাপে কারচুপির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে...

বগুড়ায় হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।...