শেরপুর থানায় শিশু নির্যাতনের মামলা, আসামিদের খোঁজে পুলিশ

বগুড়ার শেরপুরে ৯ বছর বয়সী এক শিশু মেয়ের উপর যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ১৪ বছর বয়সী এক কিশোরসহ ৪ জনের বিরুদ্ধে গতকাল শুক্রবার (২৮ মার্চ) রাতে শিশুটির বাবা শেরপুর থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় শিশু ও নারী নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারা যুক্ত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় শিশুটি বাড়ির পাশের একটি দোকানে যাওয়ার সময় সাকিবুল ইসলাম (১৪) নামের কিশোর তাকে মোবাইলে গেম খেলার প্রলোভন দেখিয়ে একটি নির্জন গলিতে নিয়ে যায়। সেখানে সে শিশুটিকে যৌন নিপীড়নের চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এলে অভিযুক্ত পালিয়ে যায়।
ঘটনাকে কেন্দ্র করে শিশুটির পরিবার ও অভিযুক্ত কিশোরের পরিবারের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। প্রতিবাদ জানাতে গেলে অভিযুক্তের পরিবারের সদস্যরা শিশুটির বাড়িতে ভাঙচুরের চেষ্টা চালায়। স্থানীয়রা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
এ বিষয়ে শেরপুর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, “মামলাটি গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা দ্রুততম সময়ে আসামিদের আইনের আওতায় আনবো।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

নন্দীগ্রামে মিনি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ, হাসপাতালে দুই গরু ব্যবসায়ী

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

