শেরপুর বারোদুয়ারী হাটে জায়গার সংকট ও ক্রেতা সঙ্কটে বিক্রেতাদের হতাশা

ঈদুল আজহার আর মাত্র পাঁচদিন বাকি। তবুও শেরপুর উপজেলার বারোদুয়ারী হাটে কোরবানির পশুর বেচাকেনায় নেই তেমন গতি। সোমবার (২ জুন) সকাল থেকে হাটে ক্রেতার উপস্থিতি খুবই সীমিত।
বিক্রেতারা বলছেন, তাদের আশা ম্লান হয়ে যাচ্ছে। খামারকান্দি ইউনিয়নের গরু ব্যবসায়ী আব্দুস সালাম জানান, “১ লাখ ১০ হাজার টাকার গরুর দাম ক্রেতারা ৯৫ হাজারের বেশি দিচ্ছে না। তাই ফেরত নিতে হচ্ছে।”
অন্যদিকে, ক্রেতা আব্দুর রজ্জাক বলেন, “আগেরবার অতিরিক্ত ছাপ ও খাজনা আদায় করা হয়েছিল। এজন্য মানুষ এখন আর আসে না। গরুর সংখ্যা কম, বেচাকেনা থমকে আছে।”

শেরপুর উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, উপজেলায় পাঁচটি স্থায়ী পশুর হাটের পাশাপাশি দুটি অস্থায়ী ছাগলের হাট বসছে। পশুর চাহিদা ৭০ হাজার ৫০০ হলেও সরবরাহ ৭৫ হাজার ১৪২টি। এতে ৪ হাজার ৬৪২টি পশু উদ্বৃত্ত থেকে যাবে।
হাটের ইজারাদার মো. শফিকুল ইসলাম শিরু বলেন, “হাটের জায়গা ছোট হয়ে যাওয়ায় ক্রেতা-বিক্রেতার সমস্যা হচ্ছে। আগের অতিরিক্ত ছাপের কথা শোনা গেছে। তবে এখন নির্ধারিত ৫০০ টাকা গরু ও ২০০ টাকা ছাগলের খাজনা নেওয়া হচ্ছে।”
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, “হাটে পুলিশের বিশেষ টহল টিম আছে। দালাল চক্র ও চাঁদাবাজি রোধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। কেউ হয়রানির শিকার হলে ব্যবস্থা নেওয়া হবে।”
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান জানান, “প্রশাসনের তদারকি দল নিয়মিত নজরদারি করছে। চাঁদাবাজি ও অনিয়মের খবর পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

