শেরপুরে অষ্টম শ্রেণীর ছাত্র নিখোঁজ! থানায় অভিযোগ

বগুড়ার শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়ায় এক অষ্টম শ্রেণির ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ ছাত্রের পরিবার বুধবার (১১ জুন) রাতে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে।
নিখোঁজ সজিব (১৫), স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তাঁর মা মোছা. মমতা বেগম জানান, বুধবার (১১ জুন) সকাল ১০টার দিকে শেরপুর ডিজে হাইস্কুল মাঠে কনসার্ট দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সজিব। এরপর আর সে ফেরেনি।
মমতা বেগমের অভিযোগ, “ছেলেটা বের হওয়ার মাত্র ১৫ মিনিট পরেই উপজেলা গেটের সামনে ওকে সবুজ রঙের একটি সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় আমার ভাগনে নয়ন (২৫) ও তার স্ত্রী বিথী (২২)। আমাদের কাছ থেকে নয়ন বিদেশ যাওয়ার কথা বলে এক লাখ টাকা চেয়েছিল, আমরা দিতে না চাওয়ায় এই ঘটনা ঘটায়। এখন আর ছেলের সন্ধান পাচ্ছি না। আমি আমার সন্তানকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা চাই।”
অভিযুক্ত নয়নের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। এটি প্রেমঘটিত একটি বিষয়। আমি এখন ঢাকায় আছি, থানার ফোন পেয়ে রওনা দিয়েছি। থানায় গিয়ে সব ব্যাখ্যা দেব।”
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈনুদ্দিন বলেন, “ছেলে নিখোঁজ হওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

শেরপুরে জরিমানার জেরে দুই মাংস বিক্রেতার দ্বন্দ্বে থানায় অভিযোগ

