শেরপুরে উল্টো রথে শেষ হলো জগন্নাথদেবের মহোৎসব

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে শেষ হলো জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব। শনিবার (৫ জুলাই) দুপুর ১টার দিকে রথযাত্রাটি শেরপুর পৌর শহরের গোসাঁইপাড়া গুন্ডিচা মন্দির থেকে কর্মকার পাড়া হয়ে কেন্দ্রীয় শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে শেষ হয়।

অন্যদিকে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর রথযাত্রাটি দক্ষিণ সাহাপাড়ার ষোলোআনা দুর্গামন্দির মন্দির থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উত্তর সাহাপাড়ার ইসকন মন্দিরে শেষ হয়।

- Advertisement -

এসময় ঢাক-ঢোল, কীর্তন ও জয়ধ্বনিতে মুখরিত হয়ে পরে পুরো এলাকা। প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পূণ্য রথে হাজারো ভক্তের উপস্থিতি ছিল চোখে পরার মতো।

এই যাত্রাপথে চলন্ত রথের দড়ি ছুঁয়ে জগন্নাথদেবের আশীর্বাদ নেন ভক্তরা। রথ থেকে বিতরণ করা হয় প্রসাদ। আর রথের সঙ্গে সঙ্গে ঢাক, ঢোল ও বাদ্যের তালে ভক্তরা নেচে গেয়ে কীর্তনে মাতেন ভক্তরা।

- Advertisement -
ছবি অন্বেষণ।

এর আগে, সকালে গোসাঁইপাড়া গুন্ডিচা মন্দিরে ও দক্ষিণ সাহাপাড়ার ষোলোআনা দুর্গামন্দিরে অনুষ্ঠিত হয় শ্রীচৈতন্য চরিতামৃত পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদাবলি কীর্তন, হরিনাম সংকীর্তন।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগন্নাথ দেব জগতের ঈশ্বর। রথের দড়িতে টান দেওয়া মানেই পুণ্য অর্জন এই বিশ্বাস ধারণ করে বছরের পর বছর ধরে পালিত হয়ে আসছে এই রথযাত্রা।

- Advertisement -

উল্লেখ্য, প্রতি বছরের চন্দ্রপঞ্জিকার আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা শুরু হয়। এদিন দাদা ও বোনকে নিয়ে রথে চড়ে মাসির বাড়ি যান জগতের অধীশ্বর জগন্নাথ দেব। ৮ দিনব্যাপী এই মহোৎসবের পর একাদশী তিথিতে হয় প্রত্যাবর্তন যাত্রা, যাকে বলা হয় ‘উল্টো রথ’। অর্থাৎ, যেদিন রথটি টেনে জগন্নাথ মন্দির থেকে গুণ্ডিচা মন্দিরে নেওয়া হয়, ঠিক ৮দিন পর সেখান থেকেই রথ টেনে আবার ফিরিয়ে আনা হয় মূল স্থানে। এভাবেই সম্পন্ন হয় সনাতন ধর্মের অন্যতম বৃহৎ এই আচারিক উৎসব। গত ২৭ জুন শুরু হয়েছিল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম রথযাত্রা উৎসব।

উৎসবকে ঘিরে পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবকগণসহ সকল ভক্তবৃন্দদের অন্তরিক ধন্যবাদ জানিয়েছেন, সংশ্লিষ্টরা।

এ নিয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, উৎসবের এই আটদিন ছিল পুরো শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা। উৎসবের শেষ দিনে গতকাল সকাল থেকেই শহরের বিভিন্ন মোড়ে এবং রথের গাড়ির সাথে পুলিশ দলের টহল ছিল।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বার অভিযোগ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) অন্তঃসত্ত্বা করার অভিযোগে স্থানীয় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার একটি সড়ক এলাকা...

শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩

বগুড়ার শেরপুরে একটি পোল্ট্রি হ্যাচারিতে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি এবং পরবর্তীতে গভীর রাতে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১১...

শেরপুরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী ফলের মেলা

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে ৪৫ বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে পানিসারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলের মেলা। প্রতি বছরের ন্যায় জ্যৈষ্ঠের এই সময়ে...

প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বার অভিযোগ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) অন্তঃসত্ত্বা করার অভিযোগে স্থানীয় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১...

শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩

বগুড়ার শেরপুরে একটি পোল্ট্রি হ্যাচারিতে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি এবং পরবর্তীতে গভীর রাতে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত...

শেরপুরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী ফলের মেলা

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে ৪৫ বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে পানিসারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলের মেলা।...

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার...

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল...

শেরপুরে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার...