শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

শেরপুরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল সেনা সদস্যের

বিশেষ সংবাদ

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে মো: ওয়াসিম আকরাম (২৫) নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার (০২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শেরপুর উপজেলার চরশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মো: ওয়াসিম আকরাম শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের মো: হাসেন আলীর ছেলে। তিনি সিলেট সেনানিবাসে কর্মরত ছিলেন।

জানা গেছে, উপজেলার চরশেরপুর এলাকার হাসেন আলীর সঙ্গে তার আপন ভাই সালামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে আজ সকালে হাসেন আলীর ছেলে ওয়াসিম আকরাম ওই জমিতে ধান কাটতে গেলে তারই চাচাতো ভাই রঞ্জুর দায়ের কোপে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহতের ছোট ভাই জসিম উদ্দিন বলে, আমার বড় ভাই ওয়াসিম আকরাম গত শুক্রবার ছুটিতে বেড়াতে এসে শ্বশুরবাড়িতে ওঠেন। সেখানে ৩ দিন থাকার পর আজ সকালে নিজ বাড়িতে আসেন। এরপর চাচা সালামের সঙ্গে বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যান ওয়াসি। ধান কেটে আঁটি নিয়ে বাড়ি ফেরার পথে চরশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চাচা সালাম, রঞ্জু, শফিকসহ কয়েকজন তার ওপর আক্রমণ করেন। এক পর্যায়ে রঞ্জু তার হাতে থাকা দা দিয়ে বড় ভাই ওয়াসিমের ঘাড়ে কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের স্বজন ও স্থানীয়রা শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শেরপুর সেনা ক্যাম্পের সেনা সদস্য, র‌্যাব-১৪ এবং শেরপুর সদর থারা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান ভূঁইয়া জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সেনা সদস্য ওয়াসিমকে তার প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করে করেছে। এ ঘটনার তদন্ত শেষে হত্যাকাণ্ডের সঠিক কারণ জানা যাবে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

প্রশাসনের ভেতরে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী

দেশে এখনও একটি মহল উচ্ছৃঙ্খল জনতা বা ‘মব’কে প্রশ্রয় দিতে চায়—এমন আশঙ্কার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। তিনি স্পষ্ট...

হারবাল ব্যবসার আড়ালে ইয়াবা তৈরির মিনিল্যাব, গ্রেফতার ১

স্থানীয়ভাবে হারবাল ব্যবসায়ী ও কেমিস্ট হিসেবে পরিচিত ছিলেন তৌহিদুজ্জামান ওরফে শিমুল (৩২)। তবে অল্প সময়ে বেশি লাভের আশায় তিনি জড়িয়ে পড়েন অবৈধ মাদক কারবারে।...

একুশের দিনে বাংলায় কথা বললেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা ভাষায় শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের মানুষের প্রতি সম্মান ও সংহতির বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট...

প্রশাসনের ভেতরে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী

দেশে এখনও একটি মহল উচ্ছৃঙ্খল জনতা বা ‘মব’কে প্রশ্রয় দিতে চায়—এমন আশঙ্কার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী...

হারবাল ব্যবসার আড়ালে ইয়াবা তৈরির মিনিল্যাব, গ্রেফতার ১

স্থানীয়ভাবে হারবাল ব্যবসায়ী ও কেমিস্ট হিসেবে পরিচিত ছিলেন তৌহিদুজ্জামান ওরফে শিমুল (৩২)। তবে অল্প সময়ে বেশি লাভের আশায়...

একুশের দিনে বাংলায় কথা বললেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা ভাষায় শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের মানুষের প্রতি সম্মান ও সংহতির বার্তা...

বাংলাদেশ গড়ায় বাধা দিলে শত্রু হিসেবে গণ্য হবে: এ্যানি

নতুন বাংলাদেশ গড়ার পথে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি...

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নীরব শ্রদ্ধায়...

সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই: এ্যানি

লক্ষ্মীপুরে সড়কে চাঁদাবাজির কোনো স্থান নেই বলে জানিয়েছেন পানি...