শেরপুরে ট্রান্সফরমারের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বগুড়ার শেরপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অজ্ঞাতপরিচয় যুবকের (৩৫) মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালি গ্রামের একটি মাছের খাদ্য উৎপাদন কারখানা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান, ঘটনাস্থল থেকে বৈদ্যুতিক তার কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে যুবকটির শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাঁর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিত করতে তাঁর ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে।
মাছের খাদ্য প্রস্তুতকারী মিলটির নৈশপ্রহরী আবদুল খালেক বলেন, “গতকাল রোববার রাতের কোনো এক সময় ওই ব্যক্তি ট্রান্সফরমার রুমে ঢুকে পড়েন। মিলের ট্রান্সফরমার থেকে তামার তার ও যন্ত্রাংশ চুরির চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে। মিলটিতে বিদ্যুৎ সংযোগ থাকলেও কারখানার উৎপাদন কার্যক্রম এখনো শুরু হয়নি।”
এ বিষয়ে শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, “ঘটনার তদন্ত চলছে। নিহতের পরিচয় শনাক্ত হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

