শেরপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেফতার ২

বগুড়ার শেরপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (০২ মার্চ) রাতে পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয় এবং পরে আদালতে পাঠানো হয়েছে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত মো. সাইফুল ইসলামকে (৫৯) উপজেলার কুসুম্বী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি পেশায় জামুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাকে খন্দকারটোলা এলাকা থেকে আটক করা হয়। অপরজন গাড়ীদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম কিরণ (৪৬)। তাকে গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ি এলাকায় নিজ বাড়ি থেকে আটক করা হয়। তাদেরকে গত ২ নভেম্বর দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল শেরপুরে ঢাকা বগুড়া মহাসড়ক প্রক্ষিণ করে। মিছিলটি ধুনট রোড পৌছালে হামলার শিকার হয়। এই ঘটনায় আহত রিফাত সরকার গত ২ নভেম্বর শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন ১৪৭ জন এবং অজ্ঞাতনামা আসামির সংখ্যা ছিল আরও অনেক।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “প্রাথমিক তদন্তে হামলার সাথে সম্পৃক্ততা পাওয়ায় দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

