শেরপুরে নাশকতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) গভীর রাতে উপজেলার সুঘাট ইউনিয়নের ওমরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মো. শরিফুল ইসলাম (৩৬) বাংলাদেশ ছাত্রলীগের সুঘাট ইউনিয়ন শাখার সভাপতি।
পুলিশ জানিয়েছে, গত বছরের ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক অতিক্রম করার সময় হামলার শিকার হয়। এ ঘটনায় আহত রিফাত সরকার ২ নভেম্বর শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে হামলার সাথে সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

