শেরপুরে নাশকতার মামলায় মহিলা আ: লীগের দুই নেত্রী কারাগারে

বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা, ককটেল বিস্ফোরণ ও দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় বগুড়ার শেরপুরে মহিলা আওয়ামী লীগের দুই নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ মে) গভীর রাতে সীমাবাড়ী ইউনিয়নের দুটি পৃথক স্থান থেকে তাঁদের আটক করা হয়। রোববার (১২ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতদের একজন হলেন মোমেনা খাতুন (৫৩), তিনি সীমাবাড়ী ইউনিয়ন শাখার সাবেক সম্পাদিকা ও বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য। অপরজন মোছাঃ শিখা খাতুন (৪৭), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এবং মহিলা আওয়ামী লীগের স্থানীয় শাখার সক্রিয় সদস্য।

মোমেনাকে সীমাবাড়ী বাসস্ট্যান্ড এলাকা এবং শিখা খাতুনকে ঘাসুরিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর বাসস্ট্যান্ডের খেজুরতলা এলাকায় এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, সেই মিছিলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হামলা চালিয়ে বিএনপির নেতাকর্মীদের আহত করেন, ককটেল বিস্ফোরণ ঘটান এবং দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করেন, যার ক্ষয়ক্ষতি প্রায় এক লক্ষ টাকা।
এই ঘটনার প্রায় এক বছর পর, আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষিতে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর বিএনপির শেরপুর উপজেলা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু একটি মামলা দায়ের করেন।
মামলায় আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য, তাঁদের পুত্র, ব্যক্তিগত সহকারীসহ মোট ১৪১ জনকে আসামি করা হয়। অভিযোগপত্রে আরও উল্লেখ আছে অজ্ঞাতনামা অনেক ব্যক্তির নাম।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মোমেনা খাতুন ও শিখা খাতুনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

