শেরপুরে পৌরসভার ভূমি উদ্ধার অভিযান, উচ্ছেদ ১০ অবৈধ স্থাপনা

শহরের জনসাধারণের চলাচলে দীর্ঘদিন ধরে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ানো অবৈধ স্থাপনাগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে বগুড়ার শেরপুর পৌরসভা।
শনিবার (২৪ মে) দুপুর ১২টা থেকে টানা ৩ ঘণ্টা পরিচালিত এ অভিযানে ধুনট মোড় থেকে করতোয়া সেতু পর্যন্ত রাস্তার দুই পাশে থাকা প্রায় ১০টি অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।
পথচারীদের চলাচলের জায়গা দখল করে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা নিয়ে নাগরিক মহলে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছিল। বিশেষ করে সকাল ও বিকেলবেলা ব্যস্ত সময়ে রাস্তা দিয়ে চলাচলে বিঘ্ন ঘটে, অনেক সময় ঘটে দুর্ঘটনাও।

অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম। তিনি বলেন, “পৌরসভার নিজস্ব জায়গা অবৈধভাবে কেউ দখল করে রাখলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জনসাধারণের স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।”
এ সময় পৌরসভার কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

