শেরপুরে বিপুল পরিমাণ চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, সিএনজি জব্দ

বগুড়ার শেরপুরে প্রায় আড়াইশ লিটার দেশীয় চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।
শুক্রবার (১৭ মে) রাত ১২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর এলাকার ঢাকা-রংপুর মহাসড়কের পাশে চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. সেলিম মৃধা (৫৭)। তিনি বগুড়া সদর উপজেলার চকসূত্রাপুর সওদাগরপাড়ার বাসিন্দা।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সিয়াম হাসান এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, বগুড়া থেকে ঢাকামুখী একটি সিএনজিকে থামানোর সংকেত দিলে সিএনজিতে থাকা তিনজন দ্রুত নেমে পালিয়ে যায়। এসময় চালক সেলিম মৃধাকে আটক করা হয়। পরে সিএনজির ভেতর তল্লাশি চালিয়ে ছয়টি সাদা প্লাস্টিকের বস্তা থেকে মোট ২৪৮ লিটার (৫১৪ বোতল) দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। একইসঙ্গে সিএনজিটি (রেজি. নম্বর: বগুড়া-থ ১১-৫৬০৬) জব্দ করা হয়। পলাতক তিনজন হলেন, রাজীব চন্দ্র (৩২), হৃদয় বাঁশফোড় (৩০) ও সুজন (৩৫)।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ দেশীয় মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় সেলিম মৃধার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়। আসামি সেলিম মৃধা বিরুদ্ধে থানায় আরও একটি মামলা রয়ে
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

