শেরপুরে ভয়ংকর ফাঁদ! যাত্রী উঠিয়ে সর্বস্ব হারালেন অটো চালক

বগুড়ার শেরপুরে যাত্রীবেশে অটো ভাড়া নিয়ে চালককে মারধর করে অটোরিকশা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রবিবার (৯ মার্চ) রাতে উপজেলার খানপুর ইউনিয়নের ছাতিয়ানী সন্যাসীতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
ভুক্তভোগী মো. জুয়েল (১৮) পেশায় একজন অটোচালক। তিনি উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী গ্রামের মো. আলকেসের ছেলে।

জানা যায়, গত ৯ মার্চ সকাল ১০টার দিকে ধুনট উপজেলার হুকুম আলী গ্রামে যাওয়ার কথা বলে তিনজন অজ্ঞাত ব্যক্তি তার অটো রিজার্ভ নেয়। সারাদিন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার পর রাত ৮টার দিকে তারা জুয়েলকে ছাতিয়ানী সন্যাসীতলা এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে তার অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয় এবং অটোরিকশা নিয়ে দ্রুত পালিয়ে যায়।
জুয়েলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং তার পরিবারের সদস্যদের খবর দেয়। এরপর তার বাবা মো. আলকেস শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “অটো ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। ভুক্তভোগী এখনও অসুস্থ, সে সুস্থ হলে বিস্তারিত জানা যাবে এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

