শেরপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে নেতৃত্বে ঐক্যের বার্তা

বগুড়ার শেরপুরে পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে নেতাকর্মীরা দলীয় ঐক্য ও আন্দোলনের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন।
বুধবার (০৭ মে) বিকেলে জেলাপরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন শেরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হাফিজুল আসিফ শাওন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নাসিম সরকার সাদ্দাম (পাপ্পু)।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ।
অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল।
বক্তব্য রাখেন বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আইন সম্পাদক শ্রী কিশোর প্রতীক চাকি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম শিপন, সহ-সভাপতি আল-আমিন সরকার সিফাত।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রূপম, সাঈদ সুলতান সজিব, আসিফ মাহমুদ, শাহ্ আল মোমিন সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সেতু, সহ-সভাপতি ইনছান আলী, রাশেদুজ্জামান ওয়াসিম, মোফাচেছরুল ইসলাম শাকিল, মোখলেছুর রহমান, বজলুল করিম টোটন এবং সিনিয়র সহ-সভাপতি খন্দকার মাহমুদুর রহমান শিমু।
সম্মেলনে নেতৃবৃন্দ দলীয় সংগঠনকে সুসংগঠিত করে আগামী দিনের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

নন্দীগ্রামে মিনি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ, হাসপাতালে দুই গরু ব্যবসায়ী

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

