সচিবালয়মুখী পদযাত্রায় প্রাথমিকে নিয়োগ প্রত্যাশীদের ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের সচিবালয়মুখী পদযাত্রায় লাঠিচার্জ, কাদনো গ্যাস নিক্ষেপ ও জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর শিক্ষা ভবনের সামনে গেলে শিক্ষকদের পদযাত্রাটি ঠেকিয়ে দেয় পুলিশ।
এর আগে, বেলা ১১টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘর মোড়ে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারী শিক্ষকরা। বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে সেখানে তাদের পূর্বঘোষিত মহাসমাবেশ শুরু হয়। বিকেল ৩টার দিকে তারা শাহবাগ থেকে পদযাত্রা শুরু করেন।

সেখান থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে হাইকোর্টে মাজার রোডের দিকে যান। পরে সেখান হাজারের বেশি মানুষ সচিবালয় অভিমুখে রওনা দেন। এ সময় শিক্ষা ভবনের সামনের সড়কে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। এরপর বিকেল ৪টার দিকে তাদের ওপর লাঠিচার্জ, জলকামান ও কাদানো গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
গত কয়েকদিন ধরে নিয়োগ পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

মতিঝিলের পূবালী ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার প্রমাণ, জরিমানা ৪ লাখ

সাবেক সেনা কর্মকর্তা মেজর আব্দুল হাফিজ গ্রেফতার

গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে এনবিআরের অভিযান, অবৈধ অ্যালকোহল জব্দ

সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের স্ত্রী গ্রেপ্তার

ধর্মের পরিচয় নয়, সবার আগে আমরা বাংলাদেশি: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ আসামির রিমান্ড

কান্নারত শিশুকে নিয়ে পালানোর চেষ্টা, সচিবালয় মেট্রো স্টেশনে আটক ব্যক্তি

