সবজির বাজারে আগুন, স্বস্তি মাংস-মুরগিতে

ঈদের পরপরই রাজধানীর কাঁচাবাজারে আগুন লেগেছে সবজির দামে। গত এক সপ্তাহে প্রতি কেজিতে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে বেশিরভাগ সবজির। তবে দাম কমেছে মুরগি ও খাসির মাংসে, স্থিতিশীল রয়েছে মাছ ও গরুর মাংসের বাজার।
শুক্রবার (২৫ এপ্রিল) কারওয়ান বাজার, হাতিরপুলসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। বিক্রেতারা বলছেন, শীতকালীন সবজির মৌসুম শেষ হওয়ায় এবং গ্রীষ্মকালীন সবজি পুরোপুরি বাজারে না আসায় দাম বাড়ছে।
বাজারে করলা, বেগুন, কাঁকরোল, পটোল, লতি, ঢ্যাঁড়শসহ বেশিরভাগ সবজি ৫০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। সজনে ডাটা ১২০ টাকা, ধনেপাতা ১৪০ টাকা কেজি। পেঁপে ও টমেটো কিছুটা সস্তা হলেও কাঁচামরিচের দাম কেজিতে বেড়ে হয়েছে ১০০ টাকা।
এদিকে লেবুর দাম রমজানের তুলনায় অনেক কমেছে। ডজন বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকায়। তবে পেঁয়াজের বাজারে বাড়তি চাপ, দেশি পেঁয়াজ কেজিতে বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকায়।
মাংসের বাজারে খাসির মাংস ৫০ টাকা কমে বিক্রি হচ্ছে ১২০০ টাকায়। ব্রয়লার মুরগি ১৭০-১৮০ টাকা কেজিতে। সোনালি মুরগিও কিছুটা সস্তা।
মাছের বাজারে কোনো পরিবর্তন নেই। রুই, কাতল, তেলাপিয়া, ইলিশসহ বিভিন্ন মাছ আগের দামেই বিক্রি হচ্ছে। তবে ডিমের দাম কিছুটা বেড়েছে।
“বাজারের ক্রেতারা বলছেন, রমজানে যেভাবে নিয়মিত বাজার মনিটরিং হয়েছে, ঈদের পর তা আর দেখা যাচ্ছে না। ফলে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিচ্ছেন, ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন সবজির। তারা আশঙ্কা করছেন, যদি দ্রুত বাজার মনিটরিং জোরদার না করা হয়, তাহলে সবজির দাম আরও চড়তে পারে এবং নিত্যপণ্যের বাজার আবারও অস্থির হয়ে উঠবে বলেও জানান তারা।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

সবজির দামে আগুন, ডিম, মাছ ও মাংসের বাজারেও ঊর্ধ্বগতি

মহাখালীতে ব্রিটিশ টোবাকো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

যাত্রীর টাকায় নজর, বাসে শ্বাসরোধে হত্যা: বাসচালকসহ গ্রেপ্তার ৩

জবি ছাত্রীকে মেস থেকে র্যাব পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২, অস্ত্র ও গুলি উদ্ধার

ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

মোটরসাইকেলে দুই তরুণের মাঝে ‘অচেতন’ সেই তরুণীর সন্ধান মিলেছে

