কক্সবাজার

সরকারি লোগো লাগানো গাড়ি থেকে ৭ লাখ পিস ইয়াবাসহ আটক ৪

বিশেষ সংবাদ

সরকারি লোগো লাগানো গাড়ি থেকে ৭ লাখ পিস ইয়াবা জব্দসহ ৪ জনকে আটক করা হয়েছে। কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ এলাকা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আত্মসমর্পণকৃত ইয়াবা কারাবারি মো: আব্দুল আমিনকে (৪০) তার ৩ সহযোগীসহ আটক করেছে র‍্যাব-১৫।

রবিবার (১৯ মে) দিবাগত রাতে বিলাস বহুল (এসইউভি) পাজারো গাড়িতে করে ইয়াবাগুলো কক্সবাজারে পাচার করার সময় উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন সংলগ্ন মেরিন ড্রাইভের পাটুয়ারটেক এলাকা থেকে আটক করা হয়। এ সময় গাড়ির পেছনের সাইডে রাখা অবস্থায় ৭ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য ৩ কোটি টাকারও অধিক।

- Advertisement -
আটককৃত আব্দুল আমিন, জাফর আলম, আবদুল্লাহ ও নুরুল আবসার | ছবি : সংগৃহীত।

আটককৃতরা হলেন, কক্সবাজারের টেকনাফ পৌরসভার ডেইল পাড়া এলাকার হাজী মোহাম্মদ আলীর ছেলে মো: আব্দুল আমিন (৪০), একই এলাকার মৃত দীল মোহাম্মদের ছেলে জাফর আলম (২৬), টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল গ্রামেন মো: আবু সৈয়দের ছেলে মো: আবদুল্লাহ (৩৫) ও একই গ্রামের মৃত মো: কাশেমের ছেলে মো: নুরুল আবসার (২৮)।

সোমবার (২০ মে) র‍্যাব-১৫ কার্যলয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো: শরিফুল আহসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

- Advertisement -

তিনি জানান, আটককৃত আবদুল্লাহর বাবা মো: আবু সৈয়দের মালিকানাধীন বিলাসবহুল পাজারো গাড়িটিতে সড়ক ও জনপদ অধিদপ্তরের সরকারি লোগো লাগানো ছিলো। আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিতেই ইয়াবা কারাবারিরা এমন পন্থা অবলম্বন করেছিলো বলে জানায় র‍্যাব।

এছাড়া আত্মসমর্পণকৃত ইয়াবা কারাবারি আব্দুল আমিনের বিরুদ্ধে কক্সবাজারসহ দেশের বিভিন্ন থানায় ১১টির অধিক মামলা রয়েছে। তার ভাগ্নে মো: আবদুল্লাহ বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। নুরুল আবসারে বিরুদ্ধে ১টি মাদক মামলা আছে। এছাড়া মো: জাফর আলমের বিরুদ্ধে টেকনাফ থানায় নারী ও নির্যাতন দমন আইনে ২টি মামলা রয়েছে।

- Advertisement -

র‍্যাব আরো জানিয়েছে, মিয়ানমার থেকে ইয়াবাগুলো বাংলাদেশ সরবরাহ করছিলো মিয়ানমারের বাসিন্দা বার্মাইয়া সিরাজ। এই বার্মায়া সিরাজের মাধ্যমেই বেশীর ভাগ ইয়াবা টেকনাফ সিমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে আসে বাংলাদেশের মাদক কারাবারিরা।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

নওগাঁয় রেললাইন পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

নওগাঁর আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৫৩) নামে এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সাহগোলা...

শেরপুরে ইয়াবা ও গাঁজাসহ দুই বোন গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ৫৩০ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজারদিঘি...

গোল করেও কেন কেঁদেছিলেন মেসি?

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ শুরু করেছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন অধিনায়ক লিওনেল মেসি। তবে...

নওগাঁয় রেললাইন পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

নওগাঁর আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৫৩) নামে এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল...

শেরপুরে ইয়াবা ও গাঁজাসহ দুই বোন গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ৫৩০ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬...

গোল করেও কেন কেঁদেছিলেন মেসি?

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ শুরু করেছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করে দলের জয়ে বড়...

মৌলভীবাজার সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচি

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন এবং একাধিক জনসম্পৃক্ত অনুষ্ঠানে অংশ নিতে সিলেট হয়ে মৌলভীবাজারের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

নতুন বাজেটের রাজস্ব আদায় ঝুঁকির মুখে, বলছে ফিচ রেটিংস

নতুন বাজেটের রাজস্ব আদায় ঝুঁকির মুখে পড়তে পারে বলে...

কবে মাঠে নামবেন নেইমার? জানা গেল ব্রাজিলের টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা

যুক্তরাষ্ট্রে চলমান আন্তর্জাতিক টুর্নামেন্টে মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর নেইমারের...