সাতক্ষীরায় স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে স্ত্রীর আত্মহত্যা

সাতক্ষীরায় স্বামীকে ভিডিও কলে রেখে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ইরানী আফরোজ তানু (২৭) নামে এক বিউটিশিয়ান। রবিবার (১৪ এপ্রিল) বিকেলে সাতক্ষীরা পৌরশহরের কামালনগরের একটি ভাড়াবাসায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ মাস আগে কামালনগর দক্ষিণপাড়ার মো: তৌহিদুর রহমান বাবলুর বাড়িতে বাসাভাড়া নিয়ে বসবাস করেন পলাশপোল সবুজবাগ এলাকার মো: হান্নান গাজীর মেয়ে ইরানী আফরোজ তানু। সাতক্ষীরা শহরে একটি বিউটি পার্লার রয়েছে তার।
বিভিন্ন বিষয় নিয়ে দ্বিতীয় স্বামী এবং পরিবারের সাথে কলহ লেগেই থাকত ইরানীর। রবিবার বিকেলে তার ২ সন্তানকে বাইরে রেখে বাড়িতে আসেন ওই নারী। দ্বিতীয় স্বামী মো: আকমল হোসেনকে ভিডিও কলে রেখে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেন তিনি। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

বাড়ির মালিক জানায়, নিহত ইরানির স্বামী আকমল হোসেনের সম্পর্কে তিনি বিস্তারিত কিছুই জানেন না। তবে বেশ কিছুদিন হলো আকমল হোসেন বাসায় আসেন না। সম্ভবত তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। রবিবার বিকেলে ঘরের দরজা লাগিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ইরানি।
সাতক্ষীরায় স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যার বিষয়ে সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত ) মো: নজরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ডিসেম্বরেই চূড়ান্ত হবে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো

আজ জেলহত্যা দিবস

ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিটি করপোরেশনে সোমবার থেকে ই-রিকশার নিবন্ধন, ফি ১০ হাজার টাকা

দ্বিতীয় ‘জুলাই’ ঠেকাতে সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিবি হারুনসহ ৮ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত, একজনকে বাধ্যতামূলক অবসর

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

বিকল্প বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই

