সাতক্ষীরার শ্যামনগরে ডাম্পট্রাকের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে ডাম্পট্রাকের ধাক্কায় পলাশ আউলিয়া (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বড় কুপোট এলাকায় নওয়াবেঁকী-কলবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পলাশ আউলিয়া উপজেলার জেলেখালী গ্রামের ভোলানাথ আউলিয়ার ছেলে। সে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
নিহতের বন্ধু সাদিক হোসেন বলেন, বাড়ি থেকে পলাশ মোটরসাইকেযোগে কলেজে যাচ্ছিলো। পথে মধ্যে উপজেলার বড়কুপোট এলাকায় পৌঁছালে অপর দিক থেকে দ্রুতগতির একটি ডাম্পট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে পলাশ রাস্তায় ছিটকে পড়ে যায়। এ সময় ওই ডাম্পট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাতক্ষীরার শ্যামনগরে ডাম্পট্রাকের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। পরবর্তী আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

