সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে রবিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনি থেকে গ্রেপ্তার করেছে গোয়ন্দা পুলিশ (ডিবি)। ।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো: রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।
নাট্য অভিনেতা হিসেবে ব্যাপক খ্যাতিমান বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর ২০০১ সালে প্রথম আ. লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা আ. লীগের মনোনয়নে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০১৪ সালের নির্বাচনের পর আসাদুজ্জামান সংস্কৃতিমন্ত্রী হয়েছিলেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন। এরপর থেকে এ নিয়ে আ. লীগ সরকারের ২৭ জন মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য ও শীর্ষ পর্যায়ের নেতাকে গ্রেপ্তার করা হলো।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

মতিঝিলের পূবালী ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার প্রমাণ, জরিমানা ৪ লাখ

সাবেক সেনা কর্মকর্তা মেজর আব্দুল হাফিজ গ্রেফতার

গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে এনবিআরের অভিযান, অবৈধ অ্যালকোহল জব্দ

সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের স্ত্রী গ্রেপ্তার

ধর্মের পরিচয় নয়, সবার আগে আমরা বাংলাদেশি: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ আসামির রিমান্ড

কান্নারত শিশুকে নিয়ে পালানোর চেষ্টা, সচিবালয় মেট্রো স্টেশনে আটক ব্যক্তি

