সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হিটস্ট্রোকে ২ জনের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তীব্র তাপদাহে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১০টার দিকে ধান কাটতে গিয়ে অসুস্থ হয়ে মারা যান তারা।
নিহতরা তারা হলেন, উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বিনায়েকপুর গ্রামের ব্যবসায়ী মো: ছাইদুল ইসলাম লাবলু (৫৭) এবং রহিমপুর গ্রামের কৃষক বিষ্ণুপদ মজুমদার (৫১)। তার ২ জনই গ্রামের পাশের জমিতে প্রচণ্ড রোদের মধ্যে ধান কাটছিলেন।
নিহতদের পরিবার জানায়, বৃহস্পতিবার ভোর থেকে তারা নিজেদের জমিতে শ্রমিকদের সাথে ধান কাটছিলেন। বেলা ১০টার দিকে তীব্র তাপদাহের কারণে ২ জনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হিটস্ট্রোকে ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাঙ্গালা ইউপি চেয়ারম্যান মো: সোহেল রানা জানান, প্রচণ্ড রোদে ধান কাটার সময় ছাইদুল ইসলাম লাবলু ও বিষ্ণুপদ মজুমদার হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে ২ জনই মারা যান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

