সেনাবাহিনীর মেজরকে লাঞ্ছিত, গুলশান থানার এসি সোহেল প্রত্যাহার

সেনাবাহিনীর একজন মেজরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানো ও লাঞ্ছিত করার ঘটনায় রাজধানীর গুলশান থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) মো: সোহেল রানাকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টেবর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো: মাইনুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে গুলশান থানা থেকে প্রত্যাহার করে পুলিশের সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে সেনাবাহিনীর একজন মেজরের সাথে বাকবিতণ্ডায় জড়ান গুলশান থানার এসি সোহেল রানা। একপর্যায়ে ওই মেজর’কে শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি। নিজের পরিচয় দেওয়ার পরও এসি সোহেল ওই সেনা কর্মকর্তাকে গুলশান থানায় নিয়ে যান। ওই সময় সেনা কর্মকর্তাকে দেখে নেওয়ার হুমকিও দেন এসি সোহল।

পরে সেনা সদস্যরা গুলশান থানায় গিয়ে ওই মেজরকে ছাড়িয়ে নিয়ে যান। ঘটনার পর ওই সেনা কর্মকর্তার কাছে হাত পা ধরে ক্ষমাও চান থানার সহাকারী পুলিশ কমিশনার সোহেল। এতেও তার শেষ রক্ষা হয়নি। এই ঘটনার একটি ভিডিও সংবাদ মাধ্যমের প্রচার হওয়ার পর এসি সোহেলকে প্রত্যাহার করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মহাখালীতে ব্রিটিশ টোবাকো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

যাত্রীর টাকায় নজর, বাসে শ্বাসরোধে হত্যা: বাসচালকসহ গ্রেপ্তার ৩

জবি ছাত্রীকে মেস থেকে র্যাব পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২, অস্ত্র ও গুলি উদ্ধার

ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

মোটরসাইকেলে দুই তরুণের মাঝে ‘অচেতন’ সেই তরুণীর সন্ধান মিলেছে

রাজধানীতে ডাবের দামে আগুন, ১৩০ টাকার এখন ২২০!

কলাবাগানে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

