স্ত্রীকে হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

স্ত্রীকে হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো: নজরুল ইসলামকে ১৪ বছর পর আটক করেছে র্যাব। সোমবার (১৮ মার্চ) রাত ৯ টার দিকে তাকে পিরোজপুর সদরের কৃষ্ণচূড়া এলাকা থেকে আটক করেছে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা।
পিরোজপুর সদর থানার চলিশা এলাকার মৃত মো: জাবেদ আলী খানের ছেলে মো: নজরুল ইসলাম (৫৩)। সোমবার রাতেই র্যাব-৮ এর মিডিয়া সেল এ বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব বলেন, গত ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর পিরোজপুর সদর থানার ধূলিয়ারী কদমতলা গ্রামের ঝরঝরিয়া তলা নামক স্থানে ১টি ডোবা থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছিল থানা পুলিশ। ঐ ঘটনায় পিরোজপুর সদর থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে ১টি হত্যা মামলা দায়ের করেন।
উদ্ধার হওয়া মরদেহটি আটককৃত নজরুল ইসলামের স্ত্রী মোছা: নাসিমার (২০) বলে শনাক্ত করা হয়। নাসিমার মৃত্যুর ঘটনার সাথে স্বামী নজরুলের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার পর আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এদিকে নজরুল পলাতক থাকা কারণে তার বিরুদ্ধে আদালত ওই সময় গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
স্ত্রীকে হত্যার মামলায় স্বামীকে আটকের বিষয়ে র্যাব জানিয়েছে, র্যাব-৮, সিপিএসসি, বরিশাল ছায়াতদন্ত করে এবং আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পলাতক আসামি নজরুল ইসলামকে আটক করতে সক্ষম হয়। পরে তাকে পিরোজপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

