হিরো আলমের পাশে রিয়া মনি, জানালেন শারীরিক অবস্থা

বিশেষ সংবাদ

বগুড়ার ধুনটে ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। অচেতন অবস্থায় শুক্রবার (২৭ জুন) দুপুরে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চিকিৎসকেরা জানান, প্রাথমিক চিকিৎসায় শঙ্কামুক্ত হলেও হিরো আলম মানসিকভাবে বেশ দুর্বল ছিলেন।

- Advertisement -

আত্মহত্যার চেষ্টার খবর ছড়িয়ে পড়তেই ছুটে যান তার স্ত্রী রিয়া মনি। কয়েক মাস ধরে তাদের মধ্যে চলা টানাপড়েনের মাঝেও রিয়া মনিকে স্বামীর পাশে দেখা যায়, যা অনেকের কাছে ইতিবাচক বার্তা হিসেবে ধরা দিয়েছে

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাতে হিরো আলম তার বন্ধু জাহিদের বাড়িতে বেড়াতে যান। গভীর রাতে বন্ধুদের মধ্যে একান্ত আলোচনা হয়। বিষয়বস্তু ছিল মূলত পারিবারিক সম্পর্ক ও মানসিক অবস্থা নিয়ে। পরদিন সকালে ঘুম থেকে না ওঠায় তাকে ডাকতে গিয়ে অচেতন অবস্থায় পাওয়া যায়। পাশে পড়ে ছিল ঘুমের ওষুধের পাতা। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

- Advertisement -

শুক্রবার বিকেলে রিয়া মনি হিরো আলমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে আসেন। আজ (২৮ জুন) এক ফেসবুক পোস্টে রিয়া মনি জানান, “আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেকটাই ভালো আছেন হিরো আলম। জীবনযুদ্ধে যারা জয়ী হয়, তারাই আসল যোদ্ধা।”

তিনি আরও লেখেন, “জীবনে চলার পথে অনেক কিছুর সম্মুখীন হতে হয়। বলার মতো অনেক কিছু থাকলেও সবসময় বলা যায় না।”

- Advertisement -

উল্লেখ্য, হিরো আলম ও রিয়া মনির মধ্যে পারিবারিক বিরোধ দীর্ঘদিনের। সম্প্রতি হিরো আলম স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা করেন এবং সে মামলায় রিয়াকে গ্রেপ্তারও করা হয়। তবে দ্রুতই জামিনে মুক্তি পান তিনি। এ পরিস্থিতিতে হিরো আলমের হতাশা বেড়েছিল বলে মনে করছেন তার ঘনিষ্ঠজনেরা।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে বাগড়া কলোনি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার,...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন)...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও...

শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর বাজারে একটি পোল্ট্রি খামার সরঞ্জাম তৈরির কারখানায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কারখানার তালা...

ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীর ফুলগাজীতে মর্মান্তিক ঘটনা-মাত্র দুই মাস বয়সী এক শিশুকে...

দুর্নীতি ও লুটপাটের বাজেট দিয়েছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে ‘দুর্নীতি ও লুটপাটের বাজেট’...