জ্বালানি তেলের দাম কমাবে অন্তর্বর্তীকালীন সরকার

বিশেষ সংবাদ

দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী সেপ্টেম্বর থেকে গ্রাহকরা বর্তমানের তুলনায় কম দামে অকটেন, পেট্রোল, ডিজেল ও কেরোসিন কিনতে পারবেন। তবে ডিজেল ও কেরোসিনের তুলনায় অকটেন-পেট্রলের দাম বেশি কমবে।

জ্বালানি বিভাগ ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে এ তথ্য জানা যায়। আরো জানা যায়, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার জন্য সরকার পিবিসির মুনাফা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আগামী সেপ্টেম্বর থেকে গ্রাহকরা কম মূল্যে জ্বালানি তেল কিনতে পারবেন।

জানা যায়, পেট্রোল ও অকটেনে কমবে প্রতি লিটারে ৮-১২ টাকা পর্যন্ত। কেরোসিন ও ডিজেলে কমবে প্রতি লিটারে ১ টাকা ৫০ পয়সা থেকে ১ টাকা ৭৫ পয়সা পর্যন্ত।

গত ০১ জুন থেকে প্রতি লিটার কেরোসিন ও ডিজেল বিক্রি হচ্ছে ১০৬ টাকা ৭৫ পয়সা দরে। আর প্রতি লিটার পেট্রোল ১২৭ টাকা ও প্রতি লিটার অকটেন ১৩১ টাকা দরে বিক্রি হয়ে আসছে।

বিপিসি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কমায় দেশেও কমানো হবে। পাশাপাশি বর্তমান ফর্মুলা অনুযায়ী, তেলের দামের মধ্যে বিপিসির জন্য যতটা মুনাফা রয়েছে, সেটাও কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। যার কারণে আগামী মাসে জ্বালানি তেলের দাম অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে নারী পুলিশ কর্মকর্তাকে ‘ম্যাডাম’ ডাকায় যুবককে আটকে রাখার অভিযোগ

বগুড়ার শেরপুর থানায় ডিউটি অফিসার হিসেবে কর্মরত এক নারী উপ-পরিদর্শককে (এসআই) ম্যাডাম সম্বোধন করায় নূর মোহাম্মদ মামুন নামের এক যুবককে দেড় ঘণ্টা আটকে রাখার...

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ, উৎপাদন পুরোপুরি স্থগিত

যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। চালু থাকা শেষ ইউনিটটিও বন্ধ হয়ে যাওয়ায় এখন কেন্দ্রটির তিনটি ইউনিটই...

বগুড়ায় চক্ষু হাসপাতালের সামনে একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

বগুড়ার শাহাজাহানপুর উপজেলায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে রকি (৩২) নামে এক ব্যক্তিকে। তিনি এলাকায় একাধিক মামলার আসামি হিসেবে পরিচিত ছিলেন। বৃহস্পতিবার দুপুরে বনানী...

শেরপুরে নারী পুলিশ কর্মকর্তাকে ‘ম্যাডাম’ ডাকায় যুবককে আটকে রাখার অভিযোগ

বগুড়ার শেরপুর থানায় ডিউটি অফিসার হিসেবে কর্মরত এক নারী উপ-পরিদর্শককে (এসআই) ম্যাডাম সম্বোধন করায় নূর মোহাম্মদ মামুন নামের...

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ, উৎপাদন পুরোপুরি স্থগিত

যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। চালু থাকা শেষ ইউনিটটিও বন্ধ...

বগুড়ায় চক্ষু হাসপাতালের সামনে একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

বগুড়ার শাহাজাহানপুর উপজেলায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে রকি (৩২) নামে এক ব্যক্তিকে। তিনি এলাকায় একাধিক মামলার আসামি...

বাস ভাড়া বাড়ালো সরকার

দেশে বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ দূরপাল্লা এবং আন্তঃজেলা সব রুটেই...

ডাকসু নেতা মোসাদ্দেকের ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর এক নেতাকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ...

কক্সবাজারে মুক্তিপণ দিয়ে ইউপি সদস্যের মুক্তি, পুলিশের দাবি উদ্ধার

কক্সবাজারের রামু উপজেলায় অপহরণের শিকার এক ইউপি সদস্য অবশেষে...