সৌদি আরব থেকে ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ১৯১ কোটি

সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এ সার আমদানিতে মোট ব্যয় হবে ১৯১ কোটি ৪১ লাখ টাকা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের জন্য সৌদি আরবের সাবিক কৃষি-পুষ্টি কোম্পানি থেকে ১৫তম লট হিসেবে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে। শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই এই ক্রয় অনুমোদন দেওয়া হয়েছে।

এই সার আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে ১৯১ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন ইউরিয়া সারের দাম পড়বে ৩৯০ মার্কিন ডলার বলে বৈঠক সূত্রে জানানো হয়েছে।
সভায় ইউরিয়া সার ছাড়াও জ্বালানি তেল, মসুর ডাল এবং সয়াবিন তেল আমদানির একাধিক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা করল সরকার

দুর্নীতি ও লুটপাটের বাজেট দিয়েছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

স্মার্টফোনের দাম ২৫০০ টাকায় আনতে চায় সরকার: আইসিটি উপদেষ্টা

বাস ভাড়া বাড়ালো সরকার

আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করল সরকার

বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল

হাম নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার: হুইপ দুলু

সঠিক ধারায় না ফিরলে মানুষ ক্ষমা করবে না: সরকারকে ডা. শফিকুর রহমান

