মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

খুলনা নগরীতে যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১

বিশেষ সংবাদ

খুলনা নগরীতে যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ মো: আবু কালাম (৪৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০২ মে) দুপুরে নগরীর সাচিবুনিয়া এলাকায় যাত্রীবাহী বাস থেকে এই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত বারগুলোর ওজন প্রায় ৭৫০ গ্রাম। যার মূল্য প্রায় ৭০ লাক্ষ টাকা। আটক আবু কালাম রাজধারীর কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার মো: আলী আহমেদের ছেলে।

খুলনা নগরীতে যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ একজনকে গ্রেপ্তারের বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো: তাজুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে আমরা জানতে পারি, ঢাকা থেকে সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনের ১টি বাসে স্বর্ণ চোরাচালান করা হচ্ছে।

এরপর সাচিবুনিয়া মোড়ে ওই বাসটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের এক যাত্রী মো: আবু কালামের পায়ের স্যান্ডেলের ভেতর থেকে ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আবু কালাম জানায়, তিনি স্বর্ণের বারগুলো সাতক্ষীরার সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। আবু কালাম প্রতি মাসে ৫টি থেকে ৬টি স্বর্ণের বার এভাবে নিয়ে যান।

এবারই প্রথম ধরা পড়লেন। পাচার কাজে আর কে-কে জড়িত রয়েছে, তাদের আটকের চেষ্টা করা চলছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে লবণচরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় পায়ে মাড়িয়ে সেমাই তৈরি, দুই কারখানাকে লাখ টাকা জরিমানা

বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুটি কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বগুড়া সদরের...

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে...

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ বিষয়ে খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি হতে পারে...

বগুড়ায় পায়ে মাড়িয়ে সেমাই তৈরি, দুই কারখানাকে লাখ টাকা জরিমানা

বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুটি কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা...

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক...

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ বিষয়ে...

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতার জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী...

ছয় সিটিতে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক: গাজী আতাউর রহমান

ছয়টি সিটি করপোরেশনে বিএনপি-ঘনিষ্ঠ প্রশাসক নিয়োগকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী...

সাবেক উপদেষ্টাদের চলতি মাসেই সরকারি বাসা ছাড়ার নির্দেশ

বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সরকারি বাসভবনে আর দীর্ঘদিন রাখতে...