চট্টগ্রামে মোবাইল চোর চক্রের পাঁচ সদস্য আটক

চট্টগ্রামে মোবাইল চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। চট্টগ্রাম নগরীর স্টেশন রোড এলাকা থেকে চোরাই মোবাইল বেচা-কেনা চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।
আটককৃতরা হলো, মো: সাইদুর রহমান সজীব (২০), মো: নজরুল (২১), নুর হোসেন (২৩), শাহ আলম (২৩) ও মো: শাহাদাত হোসেন (৩৩)।
রবিবার (২৪ ডিসেম্বর) রাতে তাদের আটক করা হয়।
চট্টগ্রামে মোবাইল চোর চক্রের পাঁচ সদস্যকে আটকের বিষয়ে কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মেহেদী হাসান বলেন, রবিবার রাতে ষ্টেশন রোড ফুটওভার ব্রিজ এলাকার দক্ষিণ পার্শে অভিযান চালিয়ে চোরাই মোবাইলসহ ৫ জনকে আটক করা হয়েছে।
তাদের কথাবার্তা শুনে সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে প্রত্যেকের দেহ তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের ৪৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। এরা বিভিন্ন চোর ও ছিনতাই চক্রের সদস্যদের থেকে মোবাইল গুলো কম দামে কিনে বেশি দামে বিক্রি করে থাকে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

