চট্টগ্রামে ১৬জন জুয়াড়ি আটক

চট্টগ্রামে ১৬জন জুয়াড়িকে আটক করা হয়েছে। নগরীর চান্দগাঁও ও কোতোয়ালী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৬ জুয়াড়ি গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
চট্টগ্রামে ১৬জন জুয়াড়িকে আটকের বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মো: ওবায়দুল হক বলেন, একটি বিল্ডিংয়ের ৩য় তলায় শিল্পী একাডেমির কক্ষে জুয়া খেলার সময় ৬জন জুয়াড়িকে আটক করা হয়েছে। সে সময় তাদের কাছ থেকে তাসের বান্ডেল ও নগদ কিছু টাকা জব্দ করা হয়। আটকের পরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহেদুল কবির বলেন, মোহরা এলাকায় ১টি বাড়ি থেকে জুয়া খেলার সময় ১০জন জুয়াড়িকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়ার বোর্ড, ১১১টি তাস ও নগদ ১৫,৪০ টাকা জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

