জয়পুরহাটের পাঁচবিবিতে ১০টি সোনার বারসহ তিনজন গ্রেফতার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত দিয়ে সোনা পাচারের চেষ্টা করার সময় (জয়পুরহাট-২০) বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১ কেজি ৪০ গ্রাম ওজনের ১০টি সোনার বারসহ ৩ চোরাকারবারীকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত সোনার আনুমানিক মূল্য ১ কোটি ১২ লাখ ৬ হাজার ৪১৯ টাকা।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জয়পুরহাট-২০ বিজিবি প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-অধিনায়ক মেজর আফিক হাসান।
মেজর আফিক হাসান জানান, বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাটের পাঁচবিবিতে। জয়পুরহাট ২০ বিজিবি’র অধিন হাটখোলা বিওপি’র টহল কমান্ডার মো: নায়েব সুবেদার এনামুল হক খানের নেতৃত্বে একদল বিজিবি সদস্য সীমান্ত পিলার ২৮১/৪৭ থেকে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো: রহিদুল ইসলাম (৪০), মঞ্জুর রহমান (৪২) ও ফরিদুল ইসলাম (৪৫) নামের তিনজন চোরাকারবারীকে ১০ টি স্বর্ণের বারসহ গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০টি সোনার বারসহ ১টি মোটর সাইকেল, ৩টি মোবাইল ফোন, ৫টি সিম কার্ড এবং নগদ বাংলাদেশি ৪৯ হাজার ৩০ টাকা উদ্ধার করা হয়েছে। এই স্বর্ণ গুলো ভারতে পাচারের উদ্দ্যেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানান তিনি। গ্রেফতারকৃত তিন জনই পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা এলাকার বাসিন্দা। আসামিদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

বগুড়ায় মানসনদহীন ৪ দই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

