যশোরের ঝিকরগাছায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩

যশোরের ঝিকরগাছায় বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন এবং ৬ রাউন্ড গুলিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের ব্যবহৃত ১টি গাড়িও জব্দ করা হয়। শুক্রবার (২৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার লাউজানি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, রাজিব শেখ (২৬), জিলান শেখ (৫৫) ও মেহেদী হাসান (৩০)।
যশোরের ঝিকরগাছায় বিদেশি পিস্তলসহ তিনজনকে গ্রেপ্তারের বিষয়ে যশোর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা যশোর-বেনাপোল মহাসড়কের লাউজানি এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।
এ সময় সন্দেহভাজন ১টি গাড়িতে তল্লাশী চালিয়ে বিদেশি পিস্তল, ৬ রাউণ্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গাড়িতে থাকা ৩ জনকে গ্রেপ্তার করে গাড়িটিও জব্দ করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

