যশোরের শার্শায় গাঁজাসহ গ্রেফতার ২

যশোরের শার্শায় গাঁজাসহ দুই ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) শার্শা উপজেলার লক্ষনপুর এলাকা থেকে ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলো বেনাপোল পোর্ট থানার মানিকিয়া গ্রামের লাল্টু মোড়ল ও রঘুনাথপুর গ্রামের মো: আলম।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে ২ জন পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামিদের গাঁজার বস্তা মাথায় বহন করা অবস্থায় পুলিশ তাদের গ্রেফতার করে এবং অপর দুইজন আসামি দৌড়ে পালিয়ে যায়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আকিক হোসেন জানান, গোপন সংবাদে শার্শা থানার বহিলাপোতা মাঠ এলাকা থেকে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে যশোরের শার্শায় গাঁজাসহ দুই ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, লক্ষনপুর অভিমুখে আসা ৪ ব্যক্তিকে চ্যালেন্জ করলে গাঁজার বস্তা ফেলে ২ জন দৌড়ে পালিয়ে যায়।
গোড়পাড়া ক্যাম্পের (এসআই) সালাউদ্দীন সঙ্গীয় ফোর্সসহ পুলিশ ২৪ কেজি ওজনের গাঁজাসহ লাল্টু ও আলমকে হাতেনাতে গ্রেফতার করে।
এ সময় ২ জন আসামি পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে শার্শা থানায়। পরবর্তীতে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত গাজার মূল্য প্রায় ১১ লাখ টাকা।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
