যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভারতীয় যুবককে গুলি করে হত্যা

বিশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে গোপীকৃষ্ণ নামের এক যুবককে গুলি করে হত্যা হয়েছে। শুক্রবার (২১ জুন) টেক্সাস শহরের ডালাস প্লেজেন্ট গ্রোভের একটি গ্যাস স্টেশন সুবিধাভোগী দোকানে ডাকাতির সময় তাকে গুলি করে হত্যা করা হয়। খবর এনডিটিভি।

সোমবার (২৪ জুন) এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত দাসারি গোপীকৃষ্ণ (৩২) মাত্র ৮ মাস আগে ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরে পাড়ি জমান।

জানা যায়, গোপীকৃষ্ণ ডালাসের প্লেজেন্ট গ্রোভের একটি গ্যাস স্টেশন সুবিধাভোগী দোকানে ডাকাতির সময় গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ((২৩ জন) তার মৃত্যু হয়।

হিউস্টনের ভারতের কনসাল জেনারেল (ডিসি) মঞ্জুনাথ ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে গোপীকৃষ্ণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনাটি আরকানসাসের বন্দুক হামলার সঙ্গে সম্পর্কিত নয় বলে তিনি জানান।

রবিবার (২৩ জুন) ডালাসে এক অনুষ্ঠানে নিহত গোপীকৃষ্ণের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কনসাল জেনারেল মঞ্জুনাথ। তিনি বলেন, ডালাসের প্লেজেন্ট গ্রোভের একটি গ্যাস স্টেশনের সুবিধাভোগী দোকানে ডাকাতির ঘটনায় ভারতীয় নাগরিক গোপীকৃষ্ণের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। ভুক্তভোগীর পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করেছি।

তিনি আরও বলেন, নিহতের গোপীকৃষ্ণের মরদেহ ময়নাতদন্ত এবং মৃত্যু সনদসহ স্থানীয় আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ দেশে পাঠানোর জন্য ভারতীয় কমিউনিটির এবং কনস্যুলেট সবধরনের সহায়তা করছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

জ্বালানি সংকটে স্কুলে অনলাইন–অফলাইন ক্লাসের চিন্তা: শিক্ষামন্ত্রী

জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবিলায় স্কুল পর্যায়ের ক্লাস পরিচালনায় বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবছে সরকার। অনলাইন ও সশরীরে ক্লাস সমন্বয়ের একটি পদ্ধতি চালুর বিষয়টি...

দুর্নীতির অভিযোগের মুখে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

দুর্নীতি, অসদাচরণ ও বিচারিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান। সোমবার (৩০ মার্চ) তিনি পদত্যাগপত্র জমা...

৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া...

জ্বালানি সংকটে স্কুলে অনলাইন–অফলাইন ক্লাসের চিন্তা: শিক্ষামন্ত্রী

জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবিলায় স্কুল পর্যায়ের ক্লাস পরিচালনায় বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবছে সরকার। অনলাইন ও সশরীরে...

দুর্নীতির অভিযোগের মুখে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

দুর্নীতি, অসদাচরণ ও বিচারিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান।...

৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা...

স্ত্রীর ফাঁস নেওয়ার দৃশ্য মোবাইলে ধারণ, স্বামী গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর ফাঁসিতে ঝুলে আত্মহত্যার দৃশ্য নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার...

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫)...