শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

রংপুর শহরে ক্লিনিকের বিল পরিশোধে নবজাতক বিক্রি, আটক ৩

বিশেষ সংবাদ

রংপুর শহরে ভুড়ারঘাট এলাকার গৃহবধূ মোছা: লাবনী আক্তার প্রসব বেদনা নিয়ে শনিবার (১৩ জানুয়ারি) নগরীর বাসটার্মিনাল সংলগ্ন হলিক্রিসেন্ট হাসপাতালে ভর্তি হন। সেদিন রাতেই সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তিনি ১টি ছেলে সন্তান জন্ম দেন। কিন্তু ক্লিনিক থেকে ছাড়পত্র নেওয়ার সময় বিল পরিশোধ করতে ব্যর্থ হন লাবনী আক্তার ও তার স্বামী মো: ওয়াসিম আকরাম।

জানা গেছে, ক্লিনিকের পরিচালক এমএস রহমান রনিকে তারা বিলের টাকা পরে পরিশোধের কথা বললেও কাজ হয়নি। উল্টো সদ্য জন্ম নেওয়া নবজাতককে বিক্রি করে ক্লিনিকের বিল পরিশোধের পাশাপাশি সেই দম্পতিকে আরও টাকা দেওয়ার লোভ দেখানো হয়। কিন্তু দম্পতি এতে শুরুতে রাজি ছিলেন না। পরে ক্লিনিক মালিক মো: রনি নবজাতকটির বাবা ওয়াসিমকে নানা রকম প্রলোভন দেখায়। পরবর্তীতে বুধবার (১৭ জানুয়ারি) কৌশলে নিজের পূর্ব পরিচিত দম্পতি জেরিনা আক্তার বিথী একং মো: রুবেল হোসেন রতনের কাছে ৪০ হাজার টাকায় ওই শিশুটিকে বিক্রি করে দেন।

কিন্তু প্রতিবাদী হয়ে ওঠেন নবজাতকের মা লাবনী আক্তার। তিনি এ ঘটনাটি পুলিশকে জানায়। তার অভিযোগের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে রবিবার সকালে রংপুর শহরে পীরজাবাদ এলাকা থেকে ওই শিশুটিকে উদ্ধারসহ এর সাথে জড়িত থাকা ৩ জনকে আটক করে। আটককৃতরা হলো, বাসটার্মিনাল সংলগ্ন হলিক্রিসেন্ট হাসপাতালের পরিচালক মো: রনি ও শিশুটিকে কেনা দম্পতি জেরিনা আক্তার বিথী ও মো: রুবেল হোসেন।

রবিবার (২১ জানুয়ারি) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি তুলে ধরেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) মো: আবু মারুফ হোসেন।

তিনি জানান, নবজাতক বিক্রির বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় আমরা গুরুত্বসহকারে অভিযান চালিয়ে নবজাতককে উদ্ধার করে তার মায়ের কোলে তুলে দেই। এ ঘটনায় শিশুটির মা রংপুর কোতয়ালি থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের মধ্যে শিশুটির বাবা মো: ওয়াসিমও রয়েছে। কিন্তু তিনি পালিয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে এবং অন্য আটককৃতদের আদালতে প্রেরণ করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই: এ্যানি

লক্ষ্মীপুরে সড়কে চাঁদাবাজির কোনো স্থান নেই বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের...

আসিফ নজরুল খাড়ার ওপর মিথ্যা বলবে, ভাবতেও পারছি না: কোচ সালাউদ্দিন

বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কার কারণে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত যাত্রা বাতিল করে লাল-সবুজ প্রতিনিধিরা। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। এই বিতর্কিত পরিস্থিতিতে...

কৃষি খাত শক্তিশালী করলেই মজবুত হবে জাতীয় অর্থনীতি: কৃষিমন্ত্রী

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, কৃষি খাত শক্তিশালী না হলে জাতীয় অর্থনীতির ভিতও মজবুত হবে না। দেশের প্রায়...

সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই: এ্যানি

লক্ষ্মীপুরে সড়কে চাঁদাবাজির কোনো স্থান নেই বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি)...

আসিফ নজরুল খাড়ার ওপর মিথ্যা বলবে, ভাবতেও পারছি না: কোচ সালাউদ্দিন

বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কার কারণে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত যাত্রা বাতিল করে লাল-সবুজ প্রতিনিধিরা। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে...

কৃষি খাত শক্তিশালী করলেই মজবুত হবে জাতীয় অর্থনীতি: কৃষিমন্ত্রী

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, কৃষি খাত শক্তিশালী না হলে জাতীয় অর্থনীতির...

দেশের মানুষকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হবে: শামা ওবায়েদ

সব নীতির কেন্দ্রে বাংলাদেশ ও দেশের মানুষ—এই নীতিতেই পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি...

নকলের মতোই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান হবে মাদক–সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত: শিক্ষামন্ত্রী

নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় দেশের সব...

রোজার শুরুতেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, বিপাকে ক্রেতারা

রমজানের প্রথম শুক্রবারে সাপ্তাহিক ছুটি ও ইফতারের বাড়তি চাহিদাকে...