রাজধানীর চকবাজারে চোর ধরতে গিয়ে ৪ অস্ত্রধারীকে আটক

বিশেষ সংবাদ

রাজধানীর চকবাজারে চোর চক্রের সদস্য মো: রাজীব হোসেন রানাকে প্রথমে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ১টি রিভলবার ও ৭ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, অস্ত্রটি সে কেরানীগঞ্জের ১টি বাসা থেকে চুরি করেছিলো।

এরপর পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রটির মালিক মো: শাহীনকে আটক করে। শাহীন অস্ত্র কারবারের সাথে জড়িত রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে আরও ৩টি অস্ত্র ও ২৯ রাউন্ড গুলির তথ্য। উদ্ধার করা হয় সেগুলোও।

ডিএমপির লালবাগ বিভাগের চকবাজার জোনের অতিরিক্ত উপ-কমিশনার মে: শফিকুর রহমান জানান, গত (২০ এপ্রিল) চোর চক্রের ৭ সদস্যকে আটক করা হয়। আটককৃতদের দেওয়া তথ্যে আরেক সদস্য মো: রাজীব হোসেন রানাকে চকবাজার এলাকা থেকে আটক করা হয়। তার দেওয়া তথ্যে অস্ত্র কারবারের সাথে জড়িত ৪ জনকে আটক করা হয়। ১ আসামিকে আটকের পর তার দেওয়া তথ্যে আরেক আসামিকে আটক করা হয়।

রাজধানীর চকবাজারে চোর চক্রের সদস্যদের আটকের বিষয়ে পুলিশ জানায়, আটক ৫ জনের মধ্যে রানা চোর চক্রের সদস্য এবং অপর ৪ জন শাহীন, পারভেজ নুর, আবুল হাসান সুজন ও মানিক চন্দ্র দাস অস্ত্র কারবারের সাথে জড়িত।

আবুল হাসান সুজনের কাছ থেকে ৭ দশমিক ৬৫ বোরের ১টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি, পারভেজ নুরের বাসা থেকে দশমিক ২২ বোরের ১টি রিভলবার ও ২২ রাউন্ড গুলি, মানিক চন্দ্র দাসের কাছ থেকে দশমিক ২২ বোরের ১টি পিস্তল ও ২ রাউন্ড গুলি জব্দ করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিদেশে পলাতক আসামি মো: রশিদ মিয়ার কেরানীগঞ্জের কলাতিয়ায় নির্মাণাধীন বাড়ির ৭ তলার ছাদ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২টি কার্তুজ উদ্ধার করে পুলিশ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

৫ লিটার তেলে ৩৩০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে জরিমানা

টাঙ্গাইল শহরে জ্বালানি পরিমাপে কারচুপির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে শহরের...

বগুড়ায় হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন মাস বয়সী...

বিদেশি শক্তির ওপর বিএনপি নির্ভর করে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্বেষণ ডেস্ক : দেশে রাজনৈতিক অস্থিরতা ও বিভ্রান্তি ছড়াতে একটি বিশেষ মহল অত্যন্ত সক্রিয় রয়েছে এবং তারা দেশের সীমানার বাইরে বা অনেক দূরে গিয়ে...

৫ লিটার তেলে ৩৩০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে জরিমানা

টাঙ্গাইল শহরে জ্বালানি পরিমাপে কারচুপির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ...

বগুড়ায় হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ...

বিদেশি শক্তির ওপর বিএনপি নির্ভর করে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্বেষণ ডেস্ক : দেশে রাজনৈতিক অস্থিরতা ও বিভ্রান্তি ছড়াতে একটি বিশেষ মহল অত্যন্ত সক্রিয় রয়েছে এবং তারা দেশের...

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে...