শিক্ষার্থীর মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

চট্টগ্রাম নগরীতে এক শিক্ষার্থীর মোবাইল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় চক্রের ৩ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১২ মার্চ) কোতোয়ালি থানাধীন কদমতলী ফিলিং স্টেশনের সামনে সিআরবি শিরীষতলা প্রবেশের পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মো: আলতাফ হোসেন (২৪), মো: মিসবাহ (২০) ও মো:কামাল হোসেন চৌকিদার।
জানা গেছে, মামলার বাদী মো: রায়হান উদ্দিন (২২) একজন শিক্ষার্থী। রায়হান তার দাখিল এবং আলিম সার্টিফিকেট সংশোধনের কপি রাজধানী থেকে সংগ্রহ করে রবিবার (১০ মার্চ) ভোর ৪টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর কিছুক্ষণ রেলওয়ে স্টেশনে অপেক্ষা করেন।
পরবর্তীতে তিনি ওই রেলওয়ে স্টেশন থেকে হেঁটে ডবলমুরিং থানাধীন বায়তুশ শরফ আদর্শ কামিল (এম.এ) মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেন।পরে আজ ভোর সাড়ে ৫টার দিকে কোতোয়ালি থানাধীন কদমতলী ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ২/৩ জন ওই শিক্ষার্থীর মোবাইল ফোন এবং নগদ ৩৫০ টাকা ছিনিয়ে পালিয়ে যায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক জানান, আসামিদের নাম-ঠিকানা যাচাইসহ এই মামলার মূল রহস্য উদঘাটনের লক্ষ্যে তদন্ত চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

