শেরপুরের নালিতাবাড়ীতে ১২৯২ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১

শেরপুরের নালিতাবাড়ীতে ১২৯২ বস্তা ভারতীয় চিনিসহ এক ব্যবসায়ী আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১৩ মে) দিবাগত রাতে আটককৃত চিনিগুলো উদ্ধার করে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃত রহুল আমিন (৪০)। একজন চিনি ব্যবসায়ী। তার বাড়ি উপজেলার কাকরকান্দি গ্রামে। জব্দকৃত চিনির আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৫ লাখ টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, ভারত থেকে অবৈধভাবে আমদানিকৃত চিনি বাংলাদেশের বিভিন্ন কোম্পানির মোড়কে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও নালিতাবাড়ী পুলিশ উপজেলার কাকরকান্দি ইউনিয়নের চিনি ব্যবসায়ী রহুল আমিনের দোকানে বিশেষ অভিযান চালায় অভিযান চালায়। এসময় ৩টি গোডাউন থেকে ১২৯২ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়।
শেরপুরের নালিতাবাড়ীতে ১২৯২ বস্তা ভারতীয় চিনিসহ এক ব্যবসায়ীকে আটকের বিষয়ে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূইয়া জানান, আটকৃত রহুল আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করা করা হয়েছে। আজ দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ

