পুলিশের ত্রিমুখী অভিযানে ১০ ডাকাত ও ৫ মাদক কারবারি গ্রেফতার

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে পৃথক তিনটি অভিযানে পুলিশ ১০ জন ডাকাত ও ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত দেরটার দিকে শেরপুর থানার এসআই মোঃ ময়নুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রনবীরবালা ঘাটপাড় ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে চারজন ডাকাতকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, রনবীরবালা এলাকার মোঃ সাগর ইসলাম ওরফে সজিব (৩৮), মোঃ শাহজাহান আলী ওরফে সাজু (৪০), গোপালপুর দক্ষিনপাড়া গ্রামের মোঃ ফরিদ শেখ (৩৫), মোঃ রানা মিয়া ওরফে হাড্ডি রানা (৫০)।

এসময় তাদের কাছ থেকে একটি তালা কাটার যন্ত্র, মোটা রশি, সাদা কসটেপ, একটি দেশীয় তৈরি চাইনিজ কুড়াল, লোহার রড ও লোহার তৈরি হাসুয়া উদ্ধার করা হয়।

অন্যদিকে পুলিশের ত্রিমুখী অভিযানের আরেকটি অভিযানে দিবাগত রাত দুইটার দিকে শেরপুর থানার এসআই মোঃ আমিরুল সিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল মহিপুর বুড়িতলা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেফতার করে।

দেশীয় অস্ত্রসহ গ্রেফতারকৃত, মোঃ ওমর ফারুক (২৩), মোঃ জাকির আহম্মেদ ওরফে জনি (২১), মোঃ সামিউল (১৯), মেহেদী হাসান রব্বানী (২৩), আরফান আলীম (২৫), মোঃ আঃ গফফার (৩০) | ছবি : সংগৃহীত।


গ্রেফতারকৃতরা হলেন, বড় ফুলবাড়ি এলাকার মোঃ ওমর ফারুক (২৩), ছোট ফুলবাড়ি এলাকার মোঃ জাকির আহম্মেদ ওরফে জনি (২১), মোঃ সামিউল (১৯), মেহেদী হাসান রব্বানী (২৩), আরফান আলীম (২৫), মহিপুর এলাকার মোঃ আঃ গফফার (৩০)। এসময় তাদের কাছ থেকে লোহার রড, দেশীয় তৈরি হাসুয়া ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

অন্যদিকে পুলিশের ত্রিমুখী অভিযানের আরেকটি অভিযানে রাত সোয়া বারোটার দিকে শেরপুর থানার এসআই মোঃ আমিরুল শিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল শেরপুর পৌরসভার খন্দকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

দেশীয় মদসহ আটককৃত, শ্রী মিলন কুমার সরকার (৩৫), শ্রী সুজন চক্রবর্তী (২৭), শ্রী জীবন কুমার সূত্রধর (৩৫), মোঃ আঃ রহিম (৩০), আশরাফুল ইসলাম (৩৩) | ছবি: সংগৃহীত।

আটককৃতরা হলেন, সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার জামিরতা এলাকার শ্রী মিলন কুমার সরকার (৩৫), শ্রী সুজন চক্রবর্তী (২৭), শ্রী জীবন কুমার সূত্রধর (৩৫), মোঃ আঃ রহিম (৩০), আশরাফুল ইসলাম (৩৩)। এসময় তাদের কাছ থেকে ৭৫০ মিঃ লিঃ দেশীয় তৈরি ব্র্যান্ডি মদ ও ৫০০ মিঃ লিঃ দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্ম কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “শেরপুর থানার পুলিশ বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। মাদক ও অপরাধ নির্মূলে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।” গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শেরপুর থানায় পৃথক তিনটি মামলা (মামলা নং ০৮, ০৯ ও ১০) দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই বড় ধরনের তদন্তের মুখে পড়েছে। গত...

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বন্ধ থাকা একটি মসজিদের তালা খোলা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল)...

অসুস্থ হয়ে হাসপাতালে সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার (২৮ এপ্রিল)...

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই...

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বন্ধ থাকা একটি মসজিদের তালা খোলা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০...

অসুস্থ হয়ে হাসপাতালে সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ...

৫ লিটার তেলে ৩৩০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে জরিমানা

টাঙ্গাইল শহরে জ্বালানি পরিমাপে কারচুপির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ...

বগুড়ায় হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।...

বিদেশি শক্তির ওপর বিএনপি নির্ভর করে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্বেষণ ডেস্ক : দেশে রাজনৈতিক অস্থিরতা ও বিভ্রান্তি ছড়াতে...