অন্বেষণ ডেস্ক :

নেশাদ্রব্য কেনার টাকা না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা

বিশেষ সংবাদ

নেশাদ্রব্য কেনার টাকা না দেওয়ায় ছেলে হেলাল মিয়ার বিরুদ্ধে তার বাবা মো: শফিকুল ইসলামকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বেতুয়া-পলিশা উত্তরপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত শফিকুল একজন অটোরিকশাচালক ছিলেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) অভিযুক্ত হেলাল মিয়াকে আটক করেছে পুলিশ।

জানা যায়, গত ২৮ ডিসেম্বর রাত ১১টার দিকে হেলাল মিয়া নেশাদ্রব্য কেনার জন্য তার বাবার কাছে টাকা চায়। টাকা না দেওয়ায় কাঠ দিয়ে বাবা শফিকুল ইসলামের মাথায় আঘাত করে। ববার চিৎকার শুনে বড় ছেলে দুলাল মিয়া ঘর থেকে বেরিয়ে এগিয়ে গেলে হেলাল পালিয়ে যায়। পরবর্তীতে এলকাবাসীর সহযোগিতায় আহত শফিকুলকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তাঁকে বাড়িতে আনা হয়।

তারপর গত সোমবার (১ জানুয়ারি) রাতে শফিকুল ইসলাম মারা যান। এ ঘটনায় আজ সকালে ভূঞাপুর থানায় হেলালের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী ও হেলালের মা শেফালী বেগম। তারপর পুলিশ অভিযান চালিয়ে আসামি হেলাল মিয়াকে আটক করে।

বাদী শেফালী বেগম জানান, আমার ছেলে হেলাল বখাটে ও নেশাগ্রস্ত ছিল। সে কোনো কাজকর্ম করত না। নেশাদ্রব্য কেনার টাকা জোগাতে না পেরে তার বাবার সাথে ঝগড়া বাঁধায় এবং এক পর্যায়ে মাথায় আঘাত করে। পরে গতকল সোমবার রাতে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আহসান উল্লাহ বলেন, শেফালী বেগমের মামলায় আসামি হেলাল মিয়াকে আটক করা হয়। শফিকুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।সোমবার (২৭ এপ্রিল) বিকেলে হাওড়ে...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) থেকে সোমবার (২৭ এপ্রিল)...

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল)...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার...

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ...

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা...

নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের নারীদের রান্নার সুবিধা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডের পাশাপাশি...