শুভ কুন্ডু :

বগুড়ার শেরপুরে বিএনপির সাবেক সাংসদ সহ ৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আটক ৫

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে বিএনপির সাবেক সাংসদ সহ ৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। শেরপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে সরকারি কাজে বাধা প্রদান, ক্ষতিসাধন, হুমকি ধামকী, গুরুতর ও সাধারণ জখম করার অভিযোগে এই মামলা করা হয়।

বুধবার (১৫ নভেম্বর) রাতে পুলিশ বাদি হয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সাবেক সংসদ সদস্যের ছেলে আসিফ রব্বানী সানভি সহ ৬৪ জন নেতাকর্মী ও অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এ ঘটনায় এ পর্যন্ত ৫ জন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

- Advertisement -

জানা যায়, বগুড়ার শেরপুরে বিএনপির ডাকা পঞ্চম দফার অবরোধ সফল করতে বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১ টার দিকে বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজের নের্তৃত্বে একটি মিছিল বের করে। সেই মিছিলে পুলিশ বাধা দিলে তারা বিস্ফোরণ ঘটায় এবং সরকারি কাজে বাধাদান, মানুষের জানমালের ক্ষতিসাধন, হুমকি ধামকি, গুরুতর ও সাধারণ জখম করে।

এ ঘটনায় ওইদিন রাতেই থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হোসেন আলী বাদি হয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজ, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সাবেক সংসদ সদস্যের ছেলে আসিফ ইকবাল সানভি সহ ৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

- Advertisement -

আটক :

মামলার প্রেক্ষিতে ওইদিন ভোররাতে শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জাহিদুল ইসলামকে আটক করা হয়।

এরপরে বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে শেরপুর শহরের কলেজ রোড এলাকায় অবরোধের সমর্থনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের একটি বিক্ষোভ মিছিল বের হয়। সেখান থেকে শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ্ মোহাম্মদ কাউসার আলী কলিংস, স্বেচ্ছাসেবক দলের নেতা জাহাংগীর আলম জুয়েল (৪৩), রায়হান কামাল রূপক (৩০) ও নয়ন মিয়া সুমনকে (২৮) আটক করেছে পুলিশ।

- Advertisement -

এবিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন, গত বুধবার শহরের বাসস্ট্যান্ড এলাকার পাশে অবরোধ চলাকালীন সময় বিএনপির হামলায় আমি, শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক হোসেন আলী সহ পাঁচজন আহত হয়েছেন। পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে একটি কৃষি উপকরণ বিক্রির দোকানে আগুন লাগার ঘটনায় নগদ অর্থ ও মালামালসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার...

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে একটি কৃষি উপকরণ বিক্রির দোকানে আগুন লাগার ঘটনায় নগদ অর্থ ও মালামালসহ প্রায়...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায়...