পটুয়াখালীতে

মাদকসহ জনস্বাস্থ্য প্রকৌশলী গ্রেফতার

বিশেষ সংবাদ

পটুয়াখালীর দশমিনা থেকে মাদকসহ ভোলার তজুমুদ্দিন উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান (৩৮) ও তার দুজন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে দশমিনা উপজেলার বহরমপুরা ইউনিয়নের বগুরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সহকারী প্রকৌশলী সাইদুর রহমান পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে, একই ইউনিয়নের আবদুল খালেকের ছেলে মারুফ বিল্লাহ সুমন (৪৫) ও দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নে বগুরা এলকার আজাহার গাজীর ছেলে বাচ্চু গাজী (৫০)।

জানা গেছে, উপজেলার বাচ্চু গাজী দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী বাচ্চু গাজীর বসত ঘরে অভিযান চালায় পুলিশ। এ সময় তার বসতঘরে ইয়াবা ক্রয় করতে আসা মারুফ বিল্লাহ সুমনকে তল্লাশী করে ১০৭ পিস ইয়াবা এবং সহকারী প্রকৌশলী সাইদুর রহমানকে তল্লাশী করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এসময় তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভোলা জেলার নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান বলেন, খোঁজ খবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি নিশ্চিত করে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

জনগণের দাবিতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: রিজভী

জনগণের চাহিদার প্রেক্ষিতেই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জ্বালানি তেল ও গ্যাস...

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।...

আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: বগুড়ায় প্রধানমন্ত্রী

আদালত কোনোভাবেই হয়রানির স্থান হতে পারে না, বরং মানুষের আস্থা ও ন্যায়বিচারের কেন্দ্র হওয়া উচিত—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) বগুড়া...

জনগণের দাবিতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: রিজভী

জনগণের চাহিদার প্রেক্ষিতেই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।...

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড....

আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: বগুড়ায় প্রধানমন্ত্রী

আদালত কোনোভাবেই হয়রানির স্থান হতে পারে না, বরং মানুষের আস্থা ও ন্যায়বিচারের কেন্দ্র হওয়া উচিত—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’-এর তুলি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’-এর প্রধান সমন্বয়ক...

বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী...

বগুড়া সার্কিট হাউজে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জেলা প্রশাসকের অভ্যর্থনা

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বগুড়া সফরে এসে...