অন্বেষণ ডেস্ক :

কিশোরগঞ্জে অপহৃত মাদ্রাসাছাত্র উদ্ধার, আটক ২

বিশেষ সংবাদ

কিশোরগঞ্জে অপহরণের ২৯ দিন পর মাদ্রাসাছাত্র নিদানুর ইসলাম লাবিবকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- বান্দরবান জেলার আলীকদম উপজেলার নয়াপাড়া এলাকার মো: মনির আহমেদের ছেলে আব্দুল্লাহ (২৬) ও কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দেওড়া এলাকার মো: আব্দুল কুদ্দুসের ছেলে রাসেল (২৫)।

র‌্যাব সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ শহরের রথখলা এলাকার মো: নজরুল ইসলাম লিটনের ছেলে মো: নিদানুর ইসলাম লাবিব (১৩) শহরের নগুয়া এলাকার মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। গত (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় লাবিব। কিন্তু সে মাদ্রাসায় না যাওয়ায় ওই দিন রাত ৭টার দিকে মাদ্রাসার এক শিক্ষক তার মাকে ফোনে বিষয়টি জানান। পরে শহরের বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তাকে না পেয়ে তার পরিবারের সদস্যরা গত (২৫ ডিসেম্বর) কিশোরগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বিষয়টি কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পকে জানালে বুধবার (১৭ জানুয়ারি) র‌্যাব তথ্য প্রযুক্তিসহ গোয়েন্দার নজরদারির মাধ্যমে নিশ্চিত হয় যে, লাবিবকে একদল অপহরণকারীচক্র অপহরণ করেছে। র‌্যা আরও জানান, অপহরণকারীরা লাবিবকে নিয়ে চট্টগ্রাম, ঢাকা, ভৈরব ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে আটকে রাখে। ইতোমধ্যে অপহরণকারীচক্রের মূলহোতা মো: আব্দুল্লাহ একাধিকবার মোবাইল ফোন নম্বর থেকে ভিকটিমের পরিবারকে ফোন করে আট লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে লাবিবের আঙ্গুল কেটে দেওয়াসহ বিভিন্ন ধরণের হুমকি দেয়। পরে নিরূপায় হয়ে তার পরিবার বিকাশ নম্বরে দুই কিস্তিতে ২৮হাজার টাকা পাঠায়। অপহরণের বিষয়টি নিশ্চিত হয়ে ভিকটিমের মা-বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ দাবি সংক্রান্ত একটি মামলা দায়ের করেন।

এদিকে র‌্যাবের সদস্যরা তথ্য প্রযুক্তির সহযোগিতায় বিকাশ নম্বরের সূত্র ধরে আসামিদের অবস্থান নিশ্চিত হয়। শনিবার (২০ জানুয়ারি) রাত ৮টার দিকে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার ভার্থখোলা এলাকায় অভিযান চালিয়ে লাবিবকে উদ্ধার এবং অপহরণের সাথে জড়িত দুজনকে আটক করে। আসামিদের কাছ থেকে মুক্তিপণের ২৮ হাজার টাকাও উদ্ধার করে র‌্যাব সদস্যরা। পরে ভিকটিম ও আটককৃত দুজনকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়

কিশোরগঞ্জে অপহৃত মাদ্রাসাছাত্র উদ্ধার ও আটক ২ এ বিষয়ে কিশোরগঞ্জ র‌্যাব-১৪ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মো: আশরাফুল কবির বলেন, আটককৃত দুইজন অপহরণকারীচক্রের মূলহোতা। তারা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে নির্ধারিত ব্যক্তিকে টার্গেট করে এ ধরণের অপরাধমূলক কাজকর্ম করে বেড়ায়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনির। তিনি বলেন,...

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। শিক্ষা মন্ত্রণালয়ের...

হামের প্রাদুর্ভাব ঠেকাতে শিগগিরই টিকা সংগ্রহ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দ্রুত টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। ইউনিসেফের মাধ্যমে শিগগিরই হামের টিকা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য...

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে...

হামের প্রাদুর্ভাব ঠেকাতে শিগগিরই টিকা সংগ্রহ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দ্রুত টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। ইউনিসেফের মাধ্যমে শিগগিরই হামের টিকা সংগ্রহ করা হবে...

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা...

সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেফতার

এক-এগারো সময়ের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে পরিচিত সাবেক ডিজিএফআই মহাপরিচালক...

প্রসূতি মৃত্যুর অভিযোগ, শেরপুরে অবৈধ হাসপাতাল সিলগালা

শেরপুরের নালিতাবাড়ীতে অনুমোদন ছাড়াই পরিচালিত একটি বেসরকারি হাসপাতাল প্রসূতি...