খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

বিশেষ সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শিক্ষার্থীর নাম অর্ণব কুমার সরকার (২৬)। তিনি খুলনার সোনাডাঙ্গার আবু আহম্মেদ সড়কের নীতীশ চন্দ্র সরকারের ছেলে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে খুলনা নগরীর তেঁতুলতলা মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গতকাল রাতে নগরীর তেঁতুলতলা মোড়ে একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেলে হেলান দিয়ে চা খাচ্ছিলেন অর্ণব সরকার। এ সময় মোটরসাইকেলযোগে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত এসে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়র তাকে উদ্ধার করে বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত অর্ণবের বন্ধু ফাহিম বলেন, গত রাতে তেঁতুলতলা মোড় এলাকায় হঠাৎ গুলির শব্দ শুনে ঘটনাস্থলে এগিয়ে গিয়ে দেখি অনেক লোকজন জড়ো হয়েছে। এসময় সেখান পড়ে থাকা একটি হেলমেট দেখে বুঝতে পারি আমার বন্ধু অর্ণবের কিছু একটা হয়েছে। পরে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়দের সহযোগীতায় তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অর্ণব এবং আমি এক সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ে এমবিএতে পড়াশোনা করছি।

বিষয়টি নিশ্চিত করে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) মো: মনিরুজ্জামান বলেন, দুর্বৃত্তদের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারাগার থেকে মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। গত ১৮ মার্চ তিনি কারামুক্ত হন বলে জানিয়েছেন নিজেই।শুক্রবার (১ মে) দুপুরে আলাপচারিতায় এ তথ্য নিশ্চিত...

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

জনপ্রিয়

অপরাধ

১০২ রানে থামল বাংলাদেশ, কিউইদের দাপট

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বড় সংগ্রহ গড়ার সুযোগ পেয়েও সেটিকে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০২ রানেই গুটিয়ে যায় লিটন দাসের দল।শুরুর...

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ শতাংশই নারী

সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ নারী থাকবেন বলে জানিয়েছেন তিনি।শনিবার (২ মে)...

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াত জোটের নেত্রী নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বৈধ হিসেবে স্বীকৃতি পেয়েছে।শনিবার (২ মে) নির্বাচন...

১০২ রানে থামল বাংলাদেশ, কিউইদের দাপট

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বড় সংগ্রহ গড়ার সুযোগ পেয়েও সেটিকে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০২...

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ শতাংশই নারী

সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ নারী...

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াত জোটের নেত্রী নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বৈধ...

বৃষ্টির মধ্যেই শাহজালাল মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সিলেটে টানা বৃষ্টির মধ্যেই হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (২ মে)...

প্রধানমন্ত্রীর কাজ দেখে জামায়াত হতাশ: ডিএসসিসি প্রশাসক

বর্তমান সরকারের সাম্প্রতিক উন্নয়ন কার্যক্রম নিয়ে বিরোধী দল জামায়াতে...

৭ দিনের সফরে জাপান যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

এক সপ্তাহের সফরে জাপান যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...