চাঁদপুরে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুরে চার কেজি গাঁজাসহ মো: রিয়াজ গাজী (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (০৮ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লে: কাজী আকিব আরাফাত এর নেতৃত্বে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়
শনিবার (০৯ মার্চ) সকালে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল এ বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃত মো: রিয়াজ গাজী পটুয়াখালী জেলার দশমিনা থানার পূর্ব আলীপুড়া হাট এলাকার বাসিন্দা।

চাঁদপুরে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারের বিষয়ে লে. কাজী আকিব আরাফাত জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জব্দকৃত গাঁজা কুমিল্লা হতে বিক্রির উদ্দেশ্যে চাঁদপুর হয়ে লঞ্চযোগে পটুয়াখালী নিয়ে যাচ্ছিল রিয়াজ। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত গাঁজা চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

বগুড়ায় মানসনদহীন ৪ দই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

পচা চালের কাচ্চি বিক্রির দায়ে বগুড়ায় কাচ্চি ডাইনকে জরিমানা

বগুড়ায় নকল প্রসাধনী ও ওষুধ তৈরির কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

