মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

বিশেষ সংবাদ

নওগাঁয় ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নওগাঁর রাণীনগরের পারইল ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা জাহিদুর রহমান জাহিদকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে উপজেলার পারইল ইউনিয়ন পরিষদে ঘটনাটি ঘটে।

এ সময় দুর্বৃত্তরা ইউপি চেয়ারম্যান জাহিদকে দেশীয় ধারালো অস্ত্র ছুরি ও হাসুয়া দিয়ে তার হাতে এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে। গুরুত্বর আহত চেয়ারম্যান জাহিদকে বগুড়া জিয়া মেডিকেলে ভর্তি করা হয়েছে। তবে কি কারণে তার উপর হামলার ঘটনা ঘটলো তা সঠিকভাবে বলতে পারেনি কেউ।

পারইল ইউপি সচিব তরিকুল বলেন, পরিষদে চেয়ারম্যানের কক্ষে সেবাপ্রত্যাশীদের সেবা দিচ্ছিলেন চেয়ারম্যান জাহিদ। এ সময় মাস্ক পরে ৬-৭ জন ব্যক্তি ইউনিয়ন পরিষদে ঢুকেন। তাদের মধ্যে ২জন চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করে। এরপর চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে বলতে তারা চেয়ারম্যানের উপর হামলা চালায়।

এ সময় দুর্বৃত্তরা নওগাঁয় ইউপি চেয়ারম্যান জাহিদকে পাইপ দিয়ে মারধর করাসহ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কোপান। এরপর চেয়ারম্যানকে গুরুত্বর আহত করে তারা পালিয়ে যান। হামলাকারী দুর্বৃত্তরা মাস্ক পরে থাকায় তাদের চেনা যায়নি।

তিনি আরও বলেন, চেয়ারম্যান জাহিদকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া জিয়া মেডিকেলে নেওয়া হয়েছে।

এ ব্যাপারে রাণীনগর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা ওসি আবু ওবায়েদ বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয় ক্ষতিয়ে দেখা হচ্ছে। ইউপি চেয়ারম্যান জাহিদের উপর হামলাকারী কাউকে ছাড় দেওয়া হবে না। দ্রুত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে...

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ বিষয়ে খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি হতে পারে...

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতার জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারের অস্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত।সোমবার...

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক...

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ বিষয়ে...

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতার জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী...

ছয় সিটিতে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক: গাজী আতাউর রহমান

ছয়টি সিটি করপোরেশনে বিএনপি-ঘনিষ্ঠ প্রশাসক নিয়োগকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও...

সাবেক উপদেষ্টাদের চলতি মাসেই সরকারি বাসা ছাড়ার নির্দেশ

বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সরকারি বাসভবনে আর দীর্ঘদিন রাখতে...

শেরপুরে ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফেসবুকে মিথ্যা...