নাটোরের সিংড়ায় যানবাহনে চাঁদাবাজির সময় আটক ৬

নাটোরের সিংড়ায় পণ্যবাহী ট্রাক ভটভটি, সবজির পিকআপ ও পণ্যবাহী অটোরিকশার গতিরোধ করে চাঁদাবাজি করাকালীন চাঁদাবাজির টাকাসহ ৬ জনকে আটক করেছে র্যাব-৫। সোমবার (১১ মার্চ) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (১২ মার্চ) সকালে র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কমান্ডার সঞ্জয় কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, নাটোরের সিংড়া উপজেলার সরকারপাড়া এলাকার মো: আরিফুল ইসলাম (৩০), নিংগুইন উত্তরপাড়া এলাকার মো: হাফিজ (৪০), চাঁদপুরের মো: বকুল খান (৪৭), মো: মনসুর রহমান (৩৫), মো: নজরুল ইসলাম (৪৫) ও মাদারীপুর এলাকার মো: কুদরত (৩৫)।

এ বিষয়ে র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কমান্ডার সঞ্জয় কুমার সরকার জানান, গতকাল বিকেলে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওই ৬ জনকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, এ সময় কাঁচা সবজি,পণ্যবাহী ট্রাক, অটোরিকশা এবং বাস থেকে স্থানীয় রাজনীতিবীদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদা আদায় করার সময় রশিদ বইসহ চাঁদাবাজ চক্রের মূলহোতা মো: আরিফুল ইসলামসহ ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সিংড়া থানায় মামালা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

বগুড়ায় মানসনদহীন ৪ দই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

